Dilip Ghosh about Ram Navami: ভোট প্রচারে বেরিয়ে এর আগেও তিনি নানান মন্তব্য করেছেন যার জেরে তাঁকে বিতর্কের মুখে পড়তে হয়েছে। এমনকি, তাঁর মন্তব্যের কারণে তাঁকে শোকজও করেছে নির্বাচন কমিশন। কিন্তু কড়া মন্তব্য থেকে বিরত থাকেন নি তিনি। এবার রামনবমী নিয়ে রাজ্য সরকারকে (Dilip Ghosh about Ram Navami) একহাত নিতে দেখা গেল বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে।
প্রতি বছরের মতো হাওড়ায় রামনবমীর মিছিল করতে উদ্যোগী বিশ্ব হিন্দু পরিষদ। কিন্তু তাতে মেলেনি পুলিশের অনুমতি। ফলে এই মামলা ওঠে কলকাতা হাইকোর্টে। বিচারপতি জয় সেনগুপ্ত হাওড়ায় রামনবমীর মিছিলে অনুমতি দিয়েছেন। গত বছর যেহেতু রামনবমীর মিছিলকে কেন্দ্র করে অশান্তি ছড়ায়, ফলে আদালতে মিছিলের রুট বদলের আবেদন জানানো হয়েছিল রাজ্যের তরফে।
এই আবেদনে বিচারপতি বলেন, “২০০ লোকের শোভাযাত্রা যদি পুলিশ সামাল দিতে না পারে তাহলে কিছু বলার নেই। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভিড় সামাল দেওয়ার নির্দেশ দিতে হবে”। এবার আজ, মঙ্গলবার প্রাতঃভ্রমণে বেরিয়ে এই নিয়ে প্রতিক্রিয়া দিলেন দিলীপ ঘোষও (Dilip Ghosh about Ram Navami)।
দিলীপ ঘোষকে রামনবমীর মিছিল (Dilip Ghosh about Ram Navami) সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, “পঞ্চাশ হাজারের মিছিল হবে রামনবমিতে। কেউ আটকাতে পারবে না। এই দেশ রামের দেশ। ৫০০ বছরের চেষ্টায় রাম মন্দির হয়েছে। হিন্দুরা বিজয় উৎসব পালন করবে”।
হিন্দুদের রাস্তায় নামার আবেদনও জানান দিলীপ ঘোষ (Dilip Ghosh about Ram Navami)। সকলের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। বিজেপি প্রার্থী কথায়, “আমি আবেদন রাখছি হিন্দু সমাজের কাছে। হাজার হাজার মানুষ রাস্তায় নামুন। দিলীপ ঘোষ সঙ্গে আছে। ত্রিশূল ধরেছি। প্রয়োজনে সব ধরব হিন্দু সমাজের জন্য”।
এরপরই দিলীপ ঘোষের হুঁশিয়ারি, “কোনও বাপের ব্যাটার হিম্মত নেই হিন্দুস্থানে হিন্দুদের আটকায়। আদালত এবং সংবিধান আমরা তৈরি করেছি দেশ রক্ষার জন্য। তৃণমূল এলে তাদের এই নির্বাচনে সমূলে বিনাশ করুন। সমস্ত গ্রামে শোভাযাত্রা হবে (Dilip Ghosh about Ram Navami)। দিলীপ ঘোষ সামনে দাঁড়াবে”।
রামনবমীর মিছিল হবেই, এমন দাবী করে দিলীপ ঘোষ (Dilip Ghosh about Ram Navami) বলেন, “মামদোবাজি নাকি? ৫০০ বছর পর রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে। আমরা উৎসব করব না? তোমরা রিগিং করে ভোট জিতে বিজয় উৎসব করো। আমরা কেন করব না? আজ থেকে টানা ৪ দিন আমি রাম নবমী পালন করব। কার কত দম আটকে দেখাক”।





