Drinks for Summer: এই মারাত্মক গরমে ডাবের জল বা দই এর থেকে শরীরকে বা শরীরের ভেতরকে এসির মত ঠান্ডা রাখবে কয়েকটি পানীয়। বেশিরভাগ মানুষ হয়তো বিশ্বাসই করবেন না এই পানীয় (Drinks for Summer) শরীরকে মারাত্মক ভাবে ঠান্ডা রাখে ভেতর থেকে। এই গরমে অত্যাধিক পরিমাণে অসুস্থ হচ্ছে বাড়ির ছোট থেকে বড়রা সকলেই। গরমে বাড়ির ছোটদের সহ সকলেই যদি এই পানীয় পান করেন তাহলে ডিহাইড্রেশন, প্রস্রাবে সংক্রমণ, হিট স্ট্রোক, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, আমাশয়, ইনফ্লুয়েঞ্জা ও জন্ডিসের আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকবে না। এই প্রচণ্ড গরমে সুস্থ এবং তরতাজা থাকতে এই কয়েকটি পানীয়র মধ্যে অন্তত দু তিনটে পানীয় পান করুন। অবশ্যই খাওয়ান বাড়ির ছোটদের। দেখবেন গরমও লাগবে অনেক কম। যা খাবেন তাই হজম হয়ে যাবে। গরমের জাদুর মত কাজ করে সহজলভ্য এই পানীয়গুলি (Drinks for Summer)।
তবে অনেকেই এই পানীয় সম্বন্ধে জানেনই না। বৈশাখ মাস শুরু হতে না হতেই তীব্র দহনে পুড়ছে বঙ্গবাসী। বৃষ্টির দেখা নেই কোথাও। সকাল হতে না হতেই তীব্র রোদ। হাওয়া অফিসের খবর এ মাসে গরম বাড়বে আরো বেশ কিছুটা। তাপমাত্রার পারো তিন চার ডিগ্রি বেড়ে ৪৫ ডিগ্রি পৌঁছাতে পারে। গরমের শারীরিক সমস্যার শিকার হচ্ছে না অনেকেই। বিশেষ করে ডিহাইড্রেশন, প্রস্রাবে সংক্রমণ, হিট স্ট্রোক, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, আমাশয়, ইনফ্লুয়েঞ্জা ও জন্ডিসের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ছে ক্রমশ। বিশেষজ্ঞদের মতে গরমের দিনগুলিতে শরীরকে শীতল রাখতে অবশ্যই খাদ্যভাসে পরিবর্তন করুন। এই পরিবর্তনগুলি আনলে তবেই আপনি সুস্থ তরতাজা থাকবেন। নিয়মিত খাদ্য তালিকায় এই প্রত্যেকটি পানীয় (Drinks for Summer)রাখলে শরীর থাকবে ঠান্ডা।
দেখে নিন কোন কোন পানীয় (Drinks for Summer) রয়েছে সেই তালিকায়-
১. মৌরি ভেজানো জল- তীব্র দাবদাহে শরীরকে এসির মত ঠান্ডা রাখতে অব্যর্থ পানীয় হলো মৌরি ভেজানো জল (Drinks for Summer)। শুধু মৌরি ভেজানো জল খেলেই দারুন উপকার পাওয়া যায়। তবে সাধের পরিবর্তন আনার জন্য মিছরি ব্যবহার করতে পারেন। প্রসঙ্গত প্রতি দিন রাতে মৌরি জলে ভিজিয়ে রেখে, সকালবেলা সেই জল ছেঁকে পান করুন। আগের দিন ভিজিয়ে রাখা মৌরির জল সকাল বেলা খালি পেটে নিয়মিত পান করলে গ্যাস অম্বলের সমস্যা চিরতরে দূর হবে। কেউ যদি ভুরি কমাতে চান তাহলে মৌরি ভেজানো জল পান করুন খালি পেটে।
২. মুড়ি ভেজানো জল- প্রচন্ড গরমে পেট ঠান্ডা রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ মুড়ি ভেজানো জল (Drinks for Summer)। এক্ষেত্রে আপনার বাড়িতে তৈরি বা ভেজাল বিহীন মুড়ি ব্যবহার করতে পারেন তাহলে ফলাফল পাবেন আরো বেশি। মৌরির মতো মুড়ি ও কিছুটা পরিমাণ জলে ভিজিয়ে রেখে, সকাল বেলা খালি পেটে জল খাবারের পর এটা পান করুন।
৩. পুদিনা পাতা এবং লেবুর তৈরি পানীয়- প্রচন্ড গরমে শরীরকে ঠান্ডা রাখার জন্য পুদিনা পাতার কোন বিকল্প নেই। সপ্তাহে অন্তত একবার হলেও পুদিনা পাতা লেবু দিয়ে তৈরি শরবত (Drinks for Summer) খাওয়ার চেষ্টা করুন। পুদিনা পাতা শরীরকে ভিতর দিয়ে ঠান্ডা রাখে। তবে ভুলেও পুদিনা পাতার লেবুর রস দিয়ে পানীয় খেতে গিয়ে বরফ মেশাবেন না। এটা পেতে গিয়ে শরীর গরম করে তোলে। তাই স্বাভাবিক জলের শরবত খান।
৪. আমের ডাল- গরমকালের একটা অত্যন্ত জনপ্রিয় ফল আম। এবারে আর কোন পানীয় নয় বলব অত্যন্ত সুস্বাদু খাবার আমের ডাল। সকাল কিংবা দুপুরে ভাতের সাথে আমের টক ডাল এ সময় অন্যতম খাবার। অনেকেই মনে করেন আম দিয়ে ডাল রান্না করলে বুঝি পুষ্টিগুণ নষ্ট হয়। কিন্তু এই ধারণা ভুল। মুসুর ডাল দিয়ে আমের টক ডাল রান্না করলে এর পুষ্টিগুণ নষ্ট হয় না বরং অটুট থাকে। টক ডাল হজমের যেমন সহায়ক তেমনি টকডাল গরমের ক্লান্তি কাটাতে সাহায্য করে (Drinks for Summer)।
৫. লাউয়ের জুস- গ্রীষ্মকালের অন্যতম একটি সুস্বাদু সবজি লাউ। লাউ দিয়ে আপনারা জুস তৈরি করে খেতে পারেন। আয়ুর্বেদ শাস্ত্রে এই খাবারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জুস (Drinks) তৈরি করতে প্রথমে লাউয়ের খোসা ছাড়িয়ে, প্রথমে টুকরো টুকরো করে নিন। মিক্সারে লাউয়ের সাথে পুদিনা পাতা নিয়ে ব্লেন্ড করে নিন। এবার তাতে পরিমাণ মতো লেবুর রস ও নুন মিশিয়ে পান করুন।
৬. ছাতুর সরবত- এই পানীয় শরীরে যেমন শক্তি প্রদান করে তেমনই পেট ঠান্ডা রাখে ও পেট ভরায়। নুন লেবু মধু বিটনুন মিশিয়ে বাড়িতে বানিয়ে নিতে পারেন ছাতুর শরবত (Drinks for Summer)। গরমে পেট ঠান্ডা রাখতে সবচেয়ে কার্যকর শরবতের মধ্যে অন্যতম।
৭. টক দই- সারা পৃথিবীর বহু চিকিৎসকেরা টক দইয়ের প্রশংসায় পঞ্চমুখ। এতে রয়েছে উপকারী ব্যাকটেরিয়া। তা কোলোনের স্বাস্থ্যে হাল ফেরানোর কাজে একাই একশো। দইয়ে রয়েছে ভিটামিন এ, বি, ক্যালসিয়াম, ফসফরাস সহ নানা পুষ্টিকর উপাদান। শরীরে টক্সিন জমতে দেয় না উচ্চ রক্তচাপ এড়াতে টক দইয়ের জুড়ি মেলা ভার। পেটের সমস্যার ফাঁদে এড়িয়ে গরমকালে সুস্থ থাকতে চাইলে টক দই খেতেই হবে।
৮. আম পোড়ার শরবত- টক মিষ্টি এই পানীয় ঘামের মাধ্যমে শরীর থেকে নিঃসৃত লবণের ঘাটতি কমায়। খাবার হজম হতেও সাহায্য করে। কাঁচা আমের শ্বাস ভাপিয়ে নিয়ে বেঁটে তাতে জল, চাট মসলা, বিটুনুন, বরফ যোগ করে বানিয়ে নিন এমন শরবত (Drinks for Summer)।





