SSC Recruitment Scam Case: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam Case) কলকাতা হাইকোর্ট এক ঐতিহাসিক রায় দিয়েছে বলা যায়। ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করা হয়েছে। ফলে চাকরি গিয়েছে ২৫,৭৫৩ জনের। এই ঘটনা নিয়ে একদিকে যখন শাসক দলের নেতানেত্রীরা একের পর এক তোপ দেগে চলেছেন, সেই সময় অন্যদিকে আবার এই নিয়োগ দুর্নীতির (SSC Recruitment Scam Case) ঘটনায় মন্ত্রিসভার সকলকে সিবিআই হেফাজতে নিতে পারে বলেও আশঙ্কার কথা শোনা গেল।
কেন ঘটবে এমন ঘটনা (SSC Recruitment Scam Case)?
হাইকোর্টের এসএসসি নিয়োগ দুর্নীতির (SSC Recruitment Scam Case) বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই রায়কে বেআইনি বলে দাবী করেছেন। তবে অন্যদিকে আবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবী করেছেন, মন্ত্রিসভার বৈঠকেই অযোগ্যদের চাকরি দেওয়ার (SSC Recruitment Scam Case) সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ, সোমবার বালুরঘাটে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে নির্বাচনী সভা থেকে এমনটাই বলেন শুভেন্দু।
হাইকোর্টের রায় প্রসঙ্গে বিরোধী দলনেতার বক্তব্য, “কলকাতা হাইকোর্ট একটি ঐতিহাসিক রায় দিয়েছে। যাদের চাকরি চলে গেছে তাদের নিয়ে আমার কোনও মন্তব্য নেই। এদের সামনে দোকান খুলে চাকরি বিক্রি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁর সাগরেদ পার্থ চট্টোপাধ্যায় (SSC Recruitment Scam Case)। ৩০ লক্ষ চাকরিপ্রার্থীর যারা সর্বনাশ করেছেন তাদের সর্বনাশ হয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে”।
বেআইনি নিয়োগ নিয়ে বিস্ফোরক দাবী করেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবী, চোরদের নিয়োগ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ই বাড়তি পোস্ট তৈরি করেছিলেন। ২০২২ সালে ৫ মে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে দাবী শুভেন্দুর (SSC Recruitment Scam Case)। তাঁর কথায়, “২০২২ সালের ৫ মে ক্যাবিনেটে যারা উপস্থিত ছিল তাদের সবাইকে অবিলম্বে সিবিআই কাস্টডিতে নেওয়ার দাবী করি’।
এদিকে এদিন রায়গঞ্জের সভা থেকে কলকাতা হাইকোর্টের রায় প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এই রায় বেআইনি। এই রায়কে (SSC Recruitment Scam Case) চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে যাওয়ার কথা বলেন তিনি। চাকরিহারাদের পাশে থাকার বার্তা দিয়ে তাঁর আশ্বাস, “যাদের চাকরি যাওয়ার কথা বলেছে, তাদের বলছি, আমরা সবাই আপনাদের পাশি আছি। চিন্তা করবেন না, হতাশ হবেন না। কেউ জীবনের ঝুঁকি নেবেন না”।
মমতার এই বক্তব্যের পাল্টা দিয়ে শুভেন্দু বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় চোরেদের রানি, এখন উন্মাদের মতো চিৎকার করছেন (SSC Recruitment Scam Case)। বলছেন রায় মানি না। আপনাকে মানতে হবে না। আর কোনও প্রমাণের অপেক্ষা নেই, তৃণমূল চোর”।
প্রসঙ্গত, এদিন চাকরি বাতিলের নির্দেশের পাশাপাশি হাইকোর্ট এমন নির্দেশও দিয়েছে যে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও যে আধিকারিকরা নিয়োগ করেছেন, তাদের চাইলে সিবিআই নিজেদের হেফাজতে নিতে পারে। সেই প্রেক্ষিতেই শুভেন্দু অধিকারীর দাবী, বেআইনি নিয়োগের (SSC Recruitment Scam Case) জন্য মন্ত্রিসভার বৈঠকেই অতিরিক্ত পদ তৈরি করা হয়েছিল। নিয়োগের শূন্যপদ ছিল না। টাকার বিনিময়ে এসএসসিতে যারা চাকরি পেয়েছেন, তাদের চাকরি দিতেই পদ তৈরি করা হয়েছিল মন্ত্রিসভায় বসেই।





