২৪ বছর পর মেষ রাশিতে গঠিত হল গজলক্ষ্মী রাজযোগ, কেরিয়ারে উন্নতি, টাকার গদিতে বসবে ৩ রাশি, প্রভূত সাফল্যের যোগ

গতকাল ২৪ এপ্রিল রাশিচক্রের প্রথম রাশি মেষে গোচর করেছে শুক্র। এর ফলে গঠিত হয়েছে গজলক্ষ্মী রাজযোগ। মেষ রাশিতে আবার আগে থেকেই অবস্থান করছে সূর্য। ফলে শুক্র ও সূর্যের মিলনে গজলক্ষ্মী রাজযোগের পাশাপাশি আবার শুক্রাদিত্য রাজযোগও তৈরি হয়েছে।

২৪ বছর পর এমন শুভ যোগ গঠিত হয়েছে। শেষ ২০০০ সালে মেষ রাশিতে এই যোগ গঠিত হয়েছিল। বর্তমানে শনি অবস্থান করছে কুম্ভ রাশিতে। ফলে তৈরি হয়েছে শশ রাজযোগ। আর এর জেরে গজলক্ষ্মী রাজযোগের মাহাত্ম্য আরও বেড়েছে। মেষ রাশিতে গজলক্ষ্মী রাজযোগের প্রভাবে এই সময় নানা দিক থেকে লাভবান হবেন ৩ রাশির জাতক-জাতিকারা। 

সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-

কর্কট রাশি

গজলক্ষ্মী রাজযোগ ও শুক্রাদিত্য রাজযোগ আশীর্বাদের মতো এসেছে এই রাশির জাতক-জাতিকাদের জীবনে। এই সময় বেশ বিলাসিতার মধ্যে কাটবে এই রাশির জাতক-জাতিকাদের জীবন। মোটা টাকা লাভ করবেন এরা। কর্মক্ষেত্রে বড় সাফল্য মিলতে পারে এই রাশির জাতক-জাতিকাদের।

মেষ রাশি

মেষ রাশিতেই শুক্রের গোচরের ফলে গজলক্ষ্মী রাজযোগ তৈরি হয়েছে। এর প্রভাবে বেশ সৌভাগ্যময় জীবন কাটাবেন এই রাশির জাতক-জাতিকারা। এই সময় এরা যে কাজে হাত দেবেন, তাতেই সাফল্য লাভ করবেন। কেরিয়ারে উচ্চপদ লাভ করবেন এই রাশির জাতক-জাতিকারা। ব্যবসাতেও দারুণ লাভবান হবেন এরা।

ধনু রাশি

গজলক্ষ্মী রাজযোগ বেশ লাভজনক হবে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। এই সময় গজলক্ষ্মী রাজযোগ ও শুক্রাদিত্য রাজযোগের জোড়া প্রভাবে এই রাশির জাতক-জাতিকাদের জীবনের সব সমস্যা কাটবে। এরা এই সময় সাফল্যের পথে এগিয়ে যাবেন। অল্প চেষ্টা করেই বড় সাফল্য পাবেন এরা। আচমকা টাকা আসতে পারে এই রাশির জাতক-জাতিকাদের ভাগ্যে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর