মার্কিন শহরে ঝটিকা সফরে পৌঁছে গিয়েছেন অভিনেত্রী পায়েল সরকার (Payel Sarkar)। টলিউডের অন্যতম পরিচিত মুখ পায়েল সরকার। কাজ ও ঘোরাফেরা সমান তালে চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী। সেখান থেকে এই সাক্ষাৎকারে ধরা দিলেন দর্শকদের জন্য। কলকাতায় তীব্র গরম, চলছে তাপপ্রবাহ, তবে অভিনেত্রী জানাচ্ছেন মার্কিন শহরের আবহাওয়া বেশ মনোরম। বলেছেন, “এখানে আবহাওয়া এত মনোরম। হালকা জ্যাকেট পরে দিব্য চলে যাচ্ছে।” মহানায়িকা অর্থাৎ সুচিত্রা সেনের সম্মানে ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছিল নিউ ইয়র্কে। সেখানে ‘বড়বাবু’ ছবির জন্য সেরা অভিনেত্রী হিসেবে মনোনীত হয়েছেন পায়েল সরকার (Payel Sarkar)। সেই পুরস্কার নিতেই আমেরিকায় পৌঁছেছেন অভিনেত্রী।
জানা গেছে, ১৯ এপ্রিল আমেরিকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন অভিনেত্রী পায়েল সরকার (Payel Sarkar)। প্রথম দিন কাজের ফাঁকে বেড়াতে যাওয়ার সময় পাননি। তাই অনুষ্ঠান শেষ হতেই বেরিয়ে পড়েছেন শহরের নানা প্রান্ত ঘুরে দেখতে। সাক্ষাৎকারে পায়েল সরকার (Payel Sarkar) বলেন, “নিউ ইয়র্ক সাজানো শহর।” বিদেশে গিয়ে কেনাকাটার কথা ভুলে যেতে চাননি অভিনেত্রী। তিনি বলেন, “একটু-আধটু কেনাকাটা তো হবেই। কিছু ব্র্যান্ডেড জামা আর জুতো কিনেছি।”
মার্কিন মুলুকে কি একাই গিয়েছেন, সাক্ষাৎকারে এই প্রশ্নের উত্তরে, পায়েল (Payel Sarkar) জানান, “নিউ ইয়র্কে আমার অনেক প্রবাসী বাঙালি বন্ধুবান্ধব রয়েছে। তাদের আন্তরিকতা দেখলে রীতিমতো মুগ্ধ হতে হয়।” সবার সাথে ঘোরার একটা আলাদা মজা আছে তবে একা ঘুরতেও ভালবাসেন অভিনেত্রী। বলেন, “একা ঘুরতে যাওয়াটা আমার কাছে সব থেকে পছন্দের বিষয়। আত্মোপলব্ধির অবকাশ মেলে। মানুষ পর্যবেক্ষণ করা যায়।”
বিদেশে গিয়ে বেড়ানো কেনাকাটার পাশাপাশি খাওয়া-দাওয়া চলছে জোর কদমে। নিউইয়র্কে পায়েলের (Payel Sarkar) পছন্দের একটি রেস্তোরাঁ রয়েছে যেখানে উত্তর ভারতের নানা খাবারের পদ পাওয়া যায়। তবে তিনি গ্রিল খাবার পছন্দ করেন সবচেয়ে বেশি। মার্কিন মুলুকে এবারে মালয়েশিয়া রেস্তোরাঁয় খাওয়া দাওয়া করেছেন অভিনেত্রী।
বিদেশে গাড়ি চালিয়ে রাস্তাঘাট ঘুরে দেখার ইচ্ছা রয়েছে অভিনেত্রীর (Payel Sarkar)। তবে সমস্যা গাড়ি চালানোর আন্তর্জাতিক লাইসেন্স নেই তার কাছে। তবে এই সমস্যা সমাধানেই খুব তাড়াতাড়ি লাইসেন্স করিয়ে নেওয়ার পরিকল্পনা করেছেন তিনি। তাই জন্য অভিনেত্রী বলছেন, “পরের বার এসে একা গাড়ি নিয়ে ঘুরব”।
সমাজমাধ্যমে প্রায়শই মানুষ আপডেট দিতে থাকেন কি করছেন কোথায় গেছেন সেক্ষেত্রে পায়েলকে কিছুটা পিছনের দিকে দেখা গেছে সে কথা নিয়ে অভিনেত্রী (Payel Sarkar) জানান, “সমাজমাধ্যমে আমার অবস্থান নিয়ে কোনও প্রতিযোগিতা নেই। আমি নিউ ইয়র্কে এসেছি, সেটা সকলের কাছে জাহির করার তো কোনও প্রয়োজন নেই। বাকি অভিনেত্রীদের মতো সমাজমাধ্যমে প্রতি মুহূর্তের আপডেট দিচ্ছি না মানে, এই নয় যে তাঁদের তুলনায় পিছিয়ে পড়েছি আমি। এটা হাস্যকর। দর্শকের সঙ্গে আমার দূরত্ব তৈরি হয়ে যাবে, এমনটাও নয়।”
অভিনেত্রী (Payel Sarkar) আরও জানান, “সমাজমাধ্যম এমন একটি ক্ষেত্র যা সর্বতোভাবে স্বতন্ত্র ও ব্যক্তিগত। আমিও মাঝেমধ্যে কাজের বিষয়ে পোস্ট করি। কিন্তু পরিচিতি পাওয়ার মাপকাঠি হিসেবে ব্যবহার করতে পারব না সমাজমাধ্যমকে। এখানে অনেক সুন্দর ছবি তুলেছি। কখনও ইচ্ছে হলে পোস্ট করব। এত ভাবি না এ সব নিয়ে।”






