সব্যসাচী চক্রবর্তীর বড়ো ছেলে অভিনেতা গৌরব চক্রবর্তীকে প্রায় সকলেই চেনেন। গৌরব চক্রবর্তী ঋদ্ধিমার স্বামী (Gourav-Ridhhima), ধীর-এর বাবা। এবার নতুন ভূমিকায় আসতে চলেছেন গৌরব চক্রবর্তী। জি বাংলা চ্যানেলে আসছে ‘সং কানেকশন’, সেখানে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে গৌরবকে। আগামী ৬ মে থেকে সোম থেকে রবিবার সকাল সাড়ে ১০টায় জি বাংলায় হবে এই নতুন গানের শো। আবার, গৌরবের স্ত্রী অভিনেত্রী ঋদ্ধিমা জিং বাংলায় ‘রন্ধনে বন্ধন’ নামে একটা রান্নার শো নিয়ে আসছেন। জি বাংলা চ্যানেলে গৌরব-ঋদ্ধিমাকে (Gourav-Ridhhima) নতুন ভূমিকায় দেখতে উৎসুক অনুরাগীরা। তাদের নতুন শো নিয়ে ব্যস্ত হয়ে যাওয়ার আগে, ছেলে ধীরের সঙ্গে সময় কাটাতে বেড়াতে গেলেন গৌরব-ঋদ্ধিমা।
গৌরব-ঋদ্ধিমার (Gourav-Ridhhima) সাথে ছেলে ধীরের গন্তব্য এবার সমুদ্র। প্রথমবারের মতো বাবা-মায়ের সঙ্গে সমু্দ্র দেখতে গিয়েছে ছোট্ট ধীর। সমুদ্র সৈকত থেকেই ছেলের ধীরের সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন ঋদ্ধিমা। ঋদ্ধিমার পোস্ট করা ছবিতে গৌরবকে দেখা গেছে সাদা প্রিন্টেড শার্ট আর সবুজ শটসে। ঋদ্ধিমাকে দেখা যাচ্ছে প্রিন্টেড লং ড্রেসে। ছোট্ট ধীরের পরনে সাদা প্রিন্টেড ড্রেস। তাদের সকলের চোখে সানগ্লাস। ক্যাপশনে লিখেছেন, “ছোট্ট ছোট্ট পা, সমুদ্রতটের বালি, আর অন্তহীন হাসি আর অনেক গল্প। এখানে স্মৃতি তৈরি হয় সূর্য, সমুদ্র এবং পারিবারিক ভালবাসার মৃদু আলিঙ্গনে।”
জানা গেছে, গৌরব-ঋদ্ধিমা (Gourav-Ridhhima) ঘুরতে গেছেন থাইল্যান্ডে। গৌরব-ঋদ্ধিমার এই পোস্টে অনুরাগীদের কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। নীলাঞ্জনা লিখেছেন, ‘ছোট্ট হ্যান্ডসাম ছেলে একটা।’ গৌরব চট্টোপাধ্যায় লিখেছেন, ‘সাদা ফ্রেমের সানগ্লাসে এটা কে রে?’ এমনই বহু কমেন্ট করেছে তাদের এই ছবিতে।
গৌরব-ঋদ্ধিমা (Gourav-Ridhhima) ঘুরতে ভালোবাসেন। কাজের ফাঁকে সুযোগ মিললেই বেড়াতে চলে যান। কয়েকমাস আগেই ছোট্ট ধীরকে নিয়ে দার্জিলিং-এ বেড়াতে গিয়েছিলেন গৌরব-ঋদ্ধিমা। দার্জিলিং তাদের সবসময়কার পছন্দের জায়গা। দার্জিলিংয়ের সঙ্গে বিশেষ স্মৃতি রয়েছে দম্পতির। প্রথমবার কাঞ্চনজঙ্ঘা সাক্ষী রেখেই ঋদ্ধিমাকে প্রেম নিবেদন করতে করছিলেন গৌরব।
২০২৩ সালে গৌরব-ঋদ্ধিমার (Gourav-Ridhhima) কোল আলো করে আসে পুত্র সন্তান। পরিবারের নতুন সদস্য আসার খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই প্রকাশ করেছীলেন তারকা দম্পতি। সোশ্যাল মিডিয়াতেই ছেলের নাম প্রকাশ্যে এনেছিলেন। তারপর বেশ কয়েকবার ধীরের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এলেও, মুখ ছিল ঢাকা। গত ১৩ মার্চ ছেলের মুখে ভাতের ছবি পোস্ট করে ধীরের ছবি প্রথমবার প্রকাশ্যে আনেন গৌরব-ঋদ্ধিমা।





