বাবা ভাঙ্গা (Baba Vanga) নামটা অনেকেই জানেন। তিনি যা বলেছেন তা অক্ষরে অক্ষরে মিলে গেছে। ৯/১১ হামলা থেকে প্রিন্সেস ডায়নার রহস্যমৃত্যু কিংবা চেরোনোবিল বিপর্যয়, যা যা ভবিষ্যদ্বাণী করেছিলেন, সবই মিলে গিয়েছে। বিগত কয়েক বছরে সকলের কাছে বেশ পরিচিত হয়ে উঠেছেন বাবা ভাঙ্গা (Baba Vanga)। ২০২৪ সালের কিছু ভবিষ্যৎবাণী করেছেন তিনি। ২০২৪ এর চার মাস কাটতে না কাটতেই ভবিষ্যৎবাণী সত্যি হচ্ছে। কবে ধ্বংস হবে পৃথিবী তা নিয়েও ভবিষ্যৎবাণী করে গেছেন বাবা ভাঙ্গা। তবে কি সত্যিই ধ্বংস হয়ে যাবে পৃথিবী? ভবিষ্যৎ বাণীতে কি বলে গেছেন বাবা ভাঙ্গা (Baba Vanga)?
বাবা ভাঙ্গা, (Baba Vanga) বুলগেরিয়ার এক রহস্যময়ী নারী, যিনি ভবিষ্যৎ দেখতে পান। তার ক্ষমতা বলে তিনি ভবিষ্যতের নানা ঘটনার কথা জানান দিয়ে গেছে না আগেই। ১৯৯৬ সালে পঁচাশি বছর বয়সে মৃত্যু হয়েছে বাবা ভাঙ্গার। তবে তার ভবিষ্যৎবাণী মিলে গেছে অক্ষরে অক্ষরে। তার ভবিষ্যৎবাণী থেমে গিয়েছে একটি বছরে। নাকি সেই বছরেই ধ্বংস হয়ে যাবে পৃথিবী।
২০২৪ সালের জন্য কি ভবিষ্যৎবাণী করেছেন বাবা ভাঙ্গা (Baba Vanga) জানেন?
জলবায়ু পরিবর্তন: ২০২৪ সালে যে ভবিষ্যৎবাণী করে গেছেন বাবা ভাঙ্গা (Baba Vanga) তার প্রথমেই একাধিক প্রাকৃতিক বিপর্যয়ের কথা উল্লেখ করা রয়েছে। চলতি বছরে ব্যাপক জলবায়ু পরিবর্তনের ইঙ্গিত দিয়ে গেছেন বাবা ভাঙ্গা (Baba Vanga)। ভবিষ্যৎবাণী ইতিমধ্যেই সত্যি প্রমাণিত হতে শুরু করে দিয়েছে। সম্প্রতি সায়েন্স জার্নালে জানানো হয়েছে, বিশ্বজুড়ে তাপপ্রবাহ ৬৭ শতাংশ বেশি হবে। ৪০ বছরের তুলনায় তাপমাত্রায় রেকর্ড বৃদ্ধি হয়েছে। ১৯৭৯ সাল থেকে ১৯৮৩ সাল অবধি যেখানে তাপপ্রবাহ গড়ে আটদিন থাকত, সেখানেই ২০১৬ থেকে ২০২০ সালে সেই তাপপ্রবাহও ১২দিন ধরে জারি থেকেছে। ২০২৪ সাল সবথেকে উষ্ণতম বছর হতে চলেছে।
সাইবার হানা: বাবা ভাঙ্গা (Baba Vanga) আর ভবিষ্যৎ বাণীতে বলা ছিল ২০২৪ সালের সাইবার হানার প্রকোপ বহুগুণ বৃদ্ধি পাবে। গুরুত্বপূর্ণ পরিকাঠামো গুলিতে সাইবার হানা চলবে। এই ভবিষ্যৎবাণীও মিলে গেছে পুরোপুরি। সম্প্রতি একটি ডাটা সেটে জানা গিয়েছে ডার্ক ওয়েবে একাধিক গোপনীয় তথ্য রয়েছে। প্রায় সাত কোটি মানুষের পাসওয়ার্ডের মতো গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়ে গিয়েছে।
আর্থিক সঙ্কট: বাবা ভাঙ্গা (Baba Vanga) বলেছেন, ২০২৪ সালে বিশ্বজুড়ে আর্থিক সংকট তৈরি হবে। বৈশ্বিক অর্থনৈতিক শক্তিতে বড় পরিবর্তন আসবে। অনেক দেশের ঋণের বোঝা বাড়বে।
সন্ত্রাসবাদ বৃদ্ধি এবং জৈবাস্ত্র পরীক্ষা: বাবা ভাঙ্গার (Baba Vanga) ভবিষ্যৎ বাণীতে বলা আছে ২০২৪ সালে ইউরোপে সন্ত্রাসবাদী হামলা বাড়বে। কোন শক্তিধর দেশ বায়োলজিক্যাল ওয়েপন পরীক্ষা করতে পারে।
চিকিৎসাক্ষেত্রে উদ্ভাবন: সবকিছুই খারাপ নয় কিছু ভালো কথাও বলে গেছেন বাবা ভাঙ্গা (Baba Vanga)। ২০২৪ সালে অ্যালজাইমার্স, ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধির চিকিৎসা আবিষ্কার হতে পারে।
বাবা ভাঙ্গার (Baba Vanga) ভবিষ্যৎবাণী অনুযায়ী পৃথিবী ধ্বংসের দিনক্ষণ
বাবা ভাঙ্গার (Baba Vanga) ভবিষ্যৎ বাণীতে বলা রয়েছে কবে ধ্বংস হয়ে যাবে পৃথিবী। জানেন কোন সাল? সালটা হল ৫০৭৯। বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ৫০৭৯ সালে ধ্বংস হয়ে যাবে পৃথিবী। মৃত্যুর আগে এমনই বলেছেন বাবা ভাঙ্গা (Baba Vanga)।






