Mamata Banerjee praised Anubrata Mandal: গরু পাচার কাণ্ডে গত দেড় বছরেরও বেশি সময় ধরে জেলবন্দি বীরভূমের ‘বেতাজ বাদশা’ অনুব্রত মণ্ডল। তৃণমূলের নানান নেতা থেকে শুরু করে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলেই অনুব্রতর পাশেই দাঁড়িয়েছেন সবসময়। এবার বীরভূমে নির্বাচনী প্রচারে গিয়েও ফের অনুব্রতর প্রসঙ্গ টানলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee praised Anubrata Mandal)।
গতকাল, রবিবার বোলপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী অসিত কুমার মালের সমর্থনে বীরভূমে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই বিজেপির উপর ক্ষোভ উগড়ে দিয়ে মমতা বলেন, “অমর্ত্য সেনকে জমিহারা করে দিতে চেয়েছিল। সে দিন আমরা সবাই রুখে দাঁড়িয়ে ছিলাম। বিশ্বভারতীর উপাচার্য কী করেছিলেন সে দিন? বীরভূমের বদনাম করে দিয়েছিলেন। বিজেপি বলছে এই ওসিটাকে চেঞ্জ করতে, করে দিচ্ছে। ডিআইজি পাল্টে দিচ্ছে। তৃণমূলের বিরুদ্ধে যা করতে বলছে, তাই করছে। এটা কি নির্বাচন কমিশন? তিন জনই বিজেপির কোলের সন্তান। বিজেপি কয়লা মাফিয়া। ওদের মন্ত্রীরা টাকা খান। গরু আমাদের বিষয় নয়। ওটা বিএসএফ দেখে”।
এরপরই অনুব্রতর ভূয়সী প্রশংসা শোনা যায় মমতার মুখে (Mamata Banerjee praised Anubrata Mandal)। অনুব্রত যে বীরভূমের দাপুটে নেতা ছিলেন। তা বলাই বাহুল্য। ২০১৯ লোকসভা নির্বাচনে বীরভূমের দুটি লোকসভা কেন্দ্রই তৃণমূলের দখলে এনেছিলেন তিনি। এদিন মমতা বলেন, “মোদীর দল, ক্ষমতা থাকলে আমার আর অভিষেকের নাম নিয়ে বিজ্ঞাপন করো। আমি দেখতে চাই কত বড় বুকের পাটা। অনেক উন্নয়ন বীরভূমে হয়েছে। বীরভূমের অনেক সেতু, রাস্তাঘাট হয়েছে। কেষ্ট আজকে জেলে থাকলেও আমি বিশ্বাস করি ছেলেটা উন্নয়নকে হাতের মুঠোয় রেখে কাজ করত” (Mamata Banerjee praised Anubrata Mandal)।
মমতার (Mamata Banerjee praised Anubrata Mandal) দাবী, “কেষ্ট কে ধরে রেখেছে কেন? নির্বাচনের জন্য। ওকে বলেছে তুমি বিজেপিকে মদত করে দাও, তোমায় ছেড়ে দেব। দেখবেন বীরভূমের ভোট হয়ে যাবে, কেষ্টও ছাড়া পেয়ে যাবে”।
প্রসঙ্গত, ২০২২ সালের আগস্ট মাসে গরু পাচার কাণ্ডে বোলপুরের বাড়ি থেকেই অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। তারপর থেকে একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়কে কেষ্টকে নিয়ে মন্তব্য করতে শোনা গিয়েছে। বারবার অনুব্রতকে সমর্থন করে তাঁর পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। এবার ভোটের মুখেও তেমনই করলেন তৃণমূল দলনেত্রী (Mamata Banerjee praised Anubrata Mandal)।





