বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে, ১২ ই মে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় ভাগে প্রবেশ করতে চলেছে শনি। তার প্রভাব পড়বে বিভিন্ন রাশির জাতিকাদের ওপর। শনিদেব বিভিন্ন দিক থেকে আপনার ভাগ্য প্রভাবিত করতে পারে। একাধিক রাশির জাতক জাতিকাদের ওপর এই প্রভাব পড়বে। বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে, ১২ মে শনির নক্ষত্র গোচরের ফলে একাধিক রাশির জাতক জাতিকাদের ভাগ্যে সুফল আসবে। বহু রাশির ভাগ্যে সুফল আসবে, বিপুল অর্থ লাভের সম্ভাবনা রয়েছে।
কোন কোন রাশি এর ফলে শুভ ফল লাভ করতে চলেছে জেনে নিন –
বৃশ্চিক রাশি
শনির নক্ষত্র গোচরের ফলে একাধিক রাশির (zodiacs) জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। তার সুপ্রভাব পড়বে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ওপর। পুরানো আটকে থাকা কাজ সফল হতে চলেছে। অতীতের কাজ সম্পন্ন হবে। আয়ের উৎসের সাথে ধনসম্পত্তি বাড়বে। কর্মক্ষেত্রে ভালো সময়। ব্যবসায়ীদের জন্য ভালো সময়। স্বাস্থ্যের উন্নতি হবে আগের থেকে।
কন্যা রাশি
শনির নক্ষত্র গোচরের ফলে কন্যা রাশির (Zodiacs) ওপর ভালো প্রভাব পড়বে। আইনি বিষয়গুলিতে এ সময় জয় হবে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। ব্যবসায় ভালো সময়, ভালো খবর আসতে পারে। লগ্নি করলেই লাভের আশা রয়েছে। কর্মসূত্রে দূরে যেতে পারেন। স্বাস্থ্যের দিকে নজর রাখা ঠিক হবে।
মিথুন রাশি
মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়কাল খুবই শুভ। শনির নক্ষত্র গোচরের ফলে মিথুন রাশির (Zodiacs) জাতক জাতিকারা ভালো ফল লাভ করবেন। পরিবারে আনন্দ বয়ে আসবে। এই সময়ে মান সম্মান বাড়তে পারে। ভাগ্যে উত্থানের পথ খুলে যাবে। ব্যবসায়িক কাজে বিপুল লাভ হতে চলেছে। আর্থিক কষ্ট দূর হয়ে স্বাচ্ছন্দ্য আসবে।






