TMC is accused in rigging: এমনটা যে হবে, সেরকম আশঙ্কা তো ছিলই আর হলও তাই। ভোটের শুরুতেই একাধিক অভিযোগ উঠল বীরভূম থেকে। আর সেই অভিযোগের বেশীরভাগই রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধেই। কোথাও দেদার ছাপ্পা ভোট তো কোথাও আবার বুথ জ্যাম, বিজেপির ক্যাম্প ভেঙে দেওয়ার অভিযোগ রয়েছে (TMC is accused in rigging)। ফলে কেষ্ট বীরভূমে না থাকার ফলেও তাঁর গড়ে যে অশান্তির ছবিরই দেখা মিলবে, সেই আশঙ্কাই সত্যি হল!
আজ, সোমবার রয়েছে চতুর্থ দফার লোকসভা নির্বাচন। এদিন রাজ্যের একাধিক লোকসভা কেন্দ্রে রয়েছে ভোট গ্রহণ। ভোট চলছে বীরভূম, বোলপুর, আসানসোল, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, বহরমপুর, কৃষ্ণনগর, রাণাঘাট লোকসভা কেন্দ্রে। তবে এদিন ভোট শুরু হওয়ার পর থেকেই সবথেকে বেশি অশান্তির খবর উঠে এল বীরভূম থেকে (TMC is accused in rigging)।
এদিন সকাল সকালই অশান্তির ছবি সামনে এসেছে নানুর বিধানসভা এলাকায় পেঙ্গা প্রাইমারি স্কুল থেকে। সেখানে দেদার ছাপ্পা ভোটের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে (TMC is accused in rigging)। এছাড়াও ভোটারদের মারধর করার অভিযোগও উঠেছে। বিজেপি এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়া হয়েছে বলে খবর।
এমন ছবি দেখা গিয়েছে বীরভূমের খয়লাশোলে। খয়রাশোল ব্লকের কাঁকরতলা থানার বড়রা গ্রাম পঞ্চায়েত এলাকায় বেশ কয়েকটি বুথে কোথাও বিজেপি এজেন্টকে বসতে না দেওয়ার, আবার কোথাও এজেন্টের সই না মেলায় এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। অনেক জায়গায় আবার প্রিসাইডিং অফিসারদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে (TMC is accused in rigging)।
নানুর বিধানসভার সাওতা গ্রামেও দেখা গিয়েছে অশান্তির ছবি। এই এলাকাটি বোলপুর লোকসভার অন্তর্গত। সেখানে বিজেপির এজেন্ট প্রত্যাহার করে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। আবার সিউড়ি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে বিজেপির অস্থায়ী ক্যাম্প ভেঙে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সব মিলিয়ে ভোটের শুরু থেকেই উত্তপ্ত বীরভূম। একাধিক অভিযোগে বিদ্ধ তৃণমূল (TMC is accused in rigging)।






