‘কে কার কাছ থেকে কত টাকা নিয়েছেন, আমাকে শুধু চুপিচুপি বলে দেবেন…’, চাকরিহারাদের এ কী বললেন মমতা?

Mamata Banerjee gave message to jobless: কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে ২৫,৭৫৩ জনের। ২০১৬ সালের এসএসসির গোটা প্যানেল বাতিল হয়েছে। সেই মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। যদিও আপাতত হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। আগামী জুলাই মাসে শুনানি রয়েছে এই মামলার। এরই মধ্যে এবার চাকরিহারাদের উদ্দেশে এক বিতর্কিত মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee gave message to jobless)।

গতকাল, বৃহস্পতিবার তমলুকে নির্বাচনী সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকেই নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন তিনি (Mamata Banerjee gave message to jobless)। বলেন, “মেদিনীপুরে কিন্তু সংখ্যাটা বেশি। এই ২৬ হাজার ছেলেমেয়ে মুখ খুলছে না, পাছে সত্যিটা বেরিয়ে পড়ে। কার কাছ থেকে কে কত নিয়েছেন, তাঁরা যদি একবার বলে দেন”।

এরপর চাকরিহারাদের উদ্দেশে সরাসরি তিনি বলেন, “কিচ্ছু না চুপচাপ আমাকে বলে দেবেন, আমি আপনাদের কারও ক্ষতি করতে দেব না। আপনাদের জেলায় চাকরিখেকো বাঘ রয়েছে” (Mamata Banerjee gave message to jobless)। তবে এই মন্তব্য করে সরাসরি কারোর নাম বলেন নি তৃণমূল নেত্রী। তবে তাঁর ইঙ্গিত যে শুভেন্দু অধিকারী ও তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দিকে, তা বুঝতে কারোর বাকি নেই।

আসলে এর আগে শুভেন্দুকে ‘গদ্দার’ বলে সম্বোধন করে মমতা বলেছিলেন, “যখন শিক্ষকদের চাকরি গেল, তার আগেই বাবুমশাই বললেন, বোমা ফাটাব। তারপরই ২৬ হাজার ছেলেমেয়ের চাকরি ছাঁটাই হল”। প্রসঙ্গত, কলকাতা হাইকোর্ট যেদিন চাকরি বাতিলের নির্দেশ দেয়, তার ঠিক ৪৮ ঘণ্টা আগেই শুভেন্দু অধিকারী বলেছিলেন, সপ্তাহের শুরুতেই নাকি এমন বোমা ফাটবে, তাতে তৃণমূল বেসামাল হবে। আর সপ্তাহের শুরুতেই ২৫,৭৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দেয় আদালত। 

এর ফলে অনেকেরই মত, মমতা এদিন নিজের বক্তব্যের মাধ্যমে শুভেন্দুকেই নিশানা করেছেন। নিয়োগ দুর্নীতির ঘটনা সামনে আসার পর থেকেই শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তিনি নাকি পূর্ব মেদিনীপুরে টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছেন। যদিও সেই অভিযোগ উড়িয়ে প্রমাণ পেশ করার চ্যালেঞ্জ জানিয়েছিলেন শুভেন্দু।

আবার তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন বিচারপতি পদে ছিলেন, তখন তাঁর এজলাসেই নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। এর আগে তাঁকে নাম না করেই ‘চাকরি খেকো বাঘ’ বলে কটাক্ষ করেছিলেন মমতা। ফলে এদিনের সভা থেকে নিয়োগ দুর্নীতির জন্য শুভেন্দু ও চাকরি ছাঁটাইয়ের জন্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মমতা নিশানা করেছেন বলেই মনে করা হচ্ছে (Mamata Banerjee gave message to jobless)। 

আরও অন্যান্য খবর