সোনি সাব চ্যানেলের তারক মেহতা কা উল্টা চশমা বেশ জনপ্রিয় শো। তারক মেহতা কা উল্টা চশমা খ্যাত গুরুচরণ সিং (Guru Charan Singh) বিগত প্রায় এক মাস ধরে নিখোঁজ ছিলেন। রোশান সিং সোধির চরিত্রে এই ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন। গত ২২ এপ্রিল থেকে তিনি (Guru Charan Singh) নিখোঁজ ছিলেন। জানা গিয়েছে অবশেষে শুক্রবার ১৭ই মে তিনি বাড়ি ফিরে এসেছেন। তার বাড়ি ফিরে আসার খবর জানানো হয়েছে পুলিশের তরফে।
গুরুচরণ সিং-এর (Guru Charan Singh) জন্য দিল্লি পুলিশের তরফে কিডন্যাপিংয়ের কেস করা হয়েছিল। এই কেসের তদন্ত চলছিল। অভিনেতাকে খুঁজে বের করার সব রকম চেষ্টা করেছে দিল্লি পুলিশ। খোঁজ করেও খুঁজে পাওয়া যায়নি। এর মধ্যে হঠাৎ তিনি নিজেই বাড়ি ফিরে এসেছেন। অভিনেতা (Guru Charan Singh) ফিরে আসার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের তরফে জানানো হয়েছে জিজ্ঞাসাবাদে অভিনেতা জানিয়েছেন, তাঁর এই পার্থিব জীবন থেকে মোহ কেটে গিয়েছে। তাই তিনি একটি ধর্মীয় সফরে গিয়েছিলেন।
জিজ্ঞাসাবাদে গুরুচরণ (Guru Charan Singh) জানিয়েছেন, বিগত কয়েকদিন ধরে তিনি একাধিক শহরে ঘুরেছেন। গুরুদ্বার ঘুরে ঘুরে দেখেছেন। অমৃতসর, লুধিয়ানা আরো বহু এলাকার গুরুদ্বারে ঘুরেছেন তিনি। তারপরে তিনি অনুভব করেন যে তার বাড়ি ফেরা উচিত, তখন তিনি ফিরে আসেন।
জানা গিয়েছে, গত ২২ এপ্রিল অভিনেতার (Guru Charan Singh) দিল্লি থেকে মুম্বাইয়ের ফ্লাইট ছিল। কিন্তু তিনি ওই ফ্লাইটে ওঠেননি। এমনকি ২৪ এপ্রিল পর্যন্ত তার ফোন অন ছিল। ততদিন পর্যন্ত বিস্তর টাকা-পয়সার লেনদেন করেন তিনি। তারপরে সেটি বন্ধ করে দেন। অভিনেতার বাবা হরগীত সিং, অভিনেতার নামে একটি মিসিং কমপ্লেন দায়ের করেন ২৬ এপ্রিলে। তারপর ৩৬৫ ধারায় FIR দায়ের করা হয়। পুলিশি তদন্ত শুরু করলে অভিনেতার একাধিক লোনের খবর প্রকাশ্যে আসে। এই লোনগুলি তিনি শোধ করতে পারেননি বলেই খবর।
তাঁর নিখোঁজ থাকাকালীন বেশ কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা দাবি করেছেন, অভিনেতা (Guru Charan Singh) সম্ভবত অবসাদে ভুগছিলেন। তবে এমনটা মনে করছেন না গুরুচরণ সিং-এর অনস্ক্রিন পুত্র গোগি ওরফে সময় শাহ। নেটিজেনদের এই দাবি নাকচ করেছেন তিনি। গোগি জানান প্রায় চার মাস আগে গুরুচরণ সিং-এর (Guru Charan Singh) সঙ্গে কথা হয় তার সেই সময় তিনি বলেন, “প্রায় ৪ থেকে ৫ মাস আগে ফোনে কথা হয়েছিল। প্রায় ঘণ্টাখানেক কথা হয়েছিল। তিনি আমায় সব সময় অনুপ্রেরণা এবং উৎসাহ জোগাতেন। নিজেদের স্বপ্নের বিষয়েও কথা হয়েছিল আমাদের। আমি আসলে সেই সময় তাঁকে খুবই মিস করছিলাম। বিশেষ করে আরও বেশি মিস করছিলাম কারণ আমরা তো আর একসঙ্গে কাজ করছিলাম না। সেই স্মৃতিই হাতড়াচ্ছিলাম।”






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার