বড় দুঃসংবাদ সুরাপ্রেমীদের জন্য! টানা দু’দিন বন্ধ ম’দবিলাস, আগামী ৪৮ ঘন্টা ঝাঁপ বন্ধ সমস্ত মদের দোকানের

Liquor shops will be closed for 2 days: চলছে লোকসভা নির্বাচন (Lok Sabha Election)। ইতিমধ্যে এই চতুর্থ দফার ভোট গ্রহণ পর পর শেষ হয়েছে। সোমবার রয়েছে পঞ্চম দফার ভোট গ্রহণ পর্ব। বাকি আর মাত্র ৪৮ ঘন্টা। নির্বাচন (Lok Sabha Election) কমিশনের নিয়ম অনুযায়ী শনিবার সন্ধ্যা ছয়টা থেকে বন্ধ হয়ে যাবে সমস্ত মদের দোকান। আগামী সোমবার ২০মে যে সকল রাজ্যের যে সমস্ত আসনে ভোট রয়েছে সেইসব স্থানে মদের দোকানগুলি বন্ধ (Dry Day) থাকবে (Liquor shops will be closed for 2 days)। শনিবার সন্ধ্যা ছয়টা থেকে সোমবার সন্ধ্যা ছটা পর্যন্ত মদ কেনা বেচায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভোটগ্রহণ চলাকালীন কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচন কমিশন। প্রত্যেকটি কেন্দ্রেই ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকেই মদের দোকানগুলি বন্ধ রাখা হয়েছে। এই নিয়ম মানা বাধ্যতামূলক (Liquor shops will be closed for 2 days)

এই ৪৮ ঘন্টা কোন কোন রাজ্যে ড্রাই ডে (Dry Day) হতে চলেছে জেনে নিন-

বিহার , ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, ওডিশা, উত্তর প্রদেশ,পশ্চিমবঙ্গ, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ আসনে।

লোকসভা নির্বাচনের (Lok Sabha Election) জেরে মে মাসের শেষে এবং জুন মাসের শুরুতে কলকাতায় সাতটি ড্রাই ডে থাকবে। একেবারে সাতটা ড্রাই ডে সহ্য করতে হবে সুরাপ্রেমী মানুষদের। ৭ দিন মদ বিক্রি হবে না কলকাতা শহরে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, নির্বাচনের দিন যেসব রাজ্যের যতগুলি কেন্দ্রে ভোট হবে সেখানে ড্রাই ডে (Dry Day) কার্যকর থাকবে। নির্বাচন চলাকালীন মদ কেনাবেচার উপর জারি থাকবে নিষেধাজ্ঞা।বাধ্যতামূলক হিসেবে নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে থেকে মদের দোকান বন্ধ করে দিতে হবে (Liquor shops will be closed for 2 days)

আগামী ২০ মে কলকাতায় ভোটগ্রহণ না হলেও কলকাতার সমস্ত মদের দোকান বন্ধ থাকবে। আগামী ১ লা জুন কলকাতায় ভোটগ্রহণ হওয়ায় স্বভাবতই মদ পাওয়া যাবে না। আগামী ৪ঠা জুন লোকসভা ভোটের (Lok Sabha Election) গণনার ক্ষেত্রেও মদ বিক্রির উপর নিষেধাজ্ঞা (Dry Day) জারি থাকবে কলকাতায়।

জেনে নিন কবে কবে বন্ধ থাকবে মদের দোকান

১) ১৮ মে (শনিবার) সন্ধ্যা ৬ টা থেকে মদ বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি (Dry Day) করা থাকবে। শনিবারের পরের দিন রবিবার ১৯ মে সারাদিন বন্ধ থাকবে মদের দোকান। এমনকি সোমবার যতক্ষণ পর্যন্ত ভোটগ্রহণ হবে ততক্ষণ মদ বিক্রি বন্ধ থাকবে কলকাতা এলাকায় (Liquor shops will be closed for 2 days)

২) ৩০ মে (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬ টা থেকে কলকাতায় মদের দোকান (Dry Day) বন্ধ হতে চলেছে। তার পরের দিন শুক্রবার ৩১শে মে মদ বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি থাকবে। ১ লা জুন ভোটগ্রহণ পর্ব রয়েছে তাই ভোট গ্রহণ চলাকালীন মিলবে না মদ (Liquor shops will be closed for 2 days)

৩) ৪ জুন (মঙ্গলবার) গোটা দিন ‘ড্রাই ডে’ (Dry Day) থাকবে। ৪ ঠা জুন রয়েছে নির্বাচনের গণনা, এদিন মদ ছাড়াই কাটাতে হবে কলকাতাবাসীকে।

প্রত্যেক দফাতেই সেই সব রাজ্যের জন্য ড্রাই ডে (Dry Day) পালন হয়েছে। আগামী ১৯ এপ্রিল (প্রথম দফা), ২৬ এপ্রিল (দ্বিতীয় দফা), ৭ মে (তৃতীয় দফা), ১৩ মে (চতুর্থ দফা), ২০ মে (পঞ্চম দফা), ২৫ (ষষ্ঠ দফা) এবং ১ জুন (সপ্তম দফা) লোকসভা নির্বাচন (Lok Sabha Election)। আগামী ৪ জুন প্রকাশিত হবে লোকসভা নির্বাচনের ফলাফল। ইতিমধ্যেই চতুর্থ দফার ভোট গ্রহণ পর্ব সম্পূর্ণ হয়েছে। বাকি রয়েছে পঞ্চম দফা, ষষ্ঠ দফা ও সপ্তম দফার ভোট গ্রহণ পর্ব।

পঞ্চম দফায় ভোটগ্রহণ হবে বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি এবং আরামবাগে। কলকাতা পার্শ্ববর্তী এলাকাতেই এদিন ভোট গ্রহণ তাই এদিন মদ বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ১লা জুন সপ্তম দফার ভোটগ্রহণ। দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ এবং কলকাতা উত্তরে ভোটগ্রহণ হবে। এবং অবশেষে ৪ঠা জুন নির্বাচনের ফলাফল ঘোষণার দিন বন্ধ থাকবে মদের দোকানগুলি (Liquor shops will be closed for 2 days)

RELATED Articles