কদিন আগেই জি বাংলার পর্দায় আরম্ভ হয়েছিল অর্গানিক স্টুডিওর নতুন ধারাবাহিক অষ্টমী (Ashtami)। তাদের চলতি ধারাবাহিক কার কাছে কই মনের কথা সরিয়ে দিয়ে তার জায়গায় সন্ধ্যা সাড়ে ছটায় আরম্ভ হয়েছিল অষ্টমী ধারাবাহিক। অন্ধবিশ্বাস, আলৌকিকতা, বাস্তবতায় মোড়া এই ধারাবাহিক। এই ধারাবাহিক ধীরে ধীরে দর্শকদের মনে জায়গা করে নিচ্ছিল। ধারাবাহিকের প্রধান চরিত্র দেখা যেত ঋতব্রতা দে ও সপ্তর্ষি মৌলিককে। তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি বেশ পছন্দ করছিল দর্শকেরা।
সম্প্রতি অষ্টমী ধারাবাহিক জমে উঠেছিল আয়ুষ্মান ও উজ্জয়িনীর বিয়েকে কেন্দ্র করে। কিন্তু এর মধ্যেই দুঃসংবাদ। নতুন ধারাবাহিকের জন্য কোপ পড়ল অষ্টমী ধারাবাহিকে (Ashtami)। সন্ধ্যার সময় দেখা যাবে ‘কে প্রথম কাছে এসেছি’ ধারাবাহিকটিকে। তবে শেষ হচ্ছে না ধারাবাহিক।
আগামী ২৭শে মে থেকে জি বাংলার পর্দায় আসতে চলেছে নতুন গল্প। মাত্র এক মাসের মধ্যেই বদলে গেল অষ্টমী ধারাবাহিকের (Ashtami) স্লট। এখনই শেষ হচ্ছে না তবে এগিয়ে আনা হয়েছে ধারাবাহিকটি। এতে যে টিআরপির উপর কোপ পরবে তা বলাই বাহুল্য। অষ্টমী ধারাবাহিকের দর্শকেরা এই খবরে দুঃখিত।
উল্লেখ্য, চলতি সপ্তাহে টিআরপি তালিকায় সেরা ২-এ জায়গা করে নিতে পারেনি জি বাংলার কোন ধারাবাহিক। এরপরেই কঠিন সিদ্ধান্ত চ্যানেল কর্তৃপক্ষের। দেড় মাসে ফের স্লট পরিবর্তন হতে চলেছে অষ্টমী ধারাবাহিকের (Ashtami)। এবার থেকে সন্ধ্যে সাড়ে ছটায় জি বাংলার পর্দায় দেখা যাবে বাংলা টকিজের নতুন মেগা ‘কে প্রথম কাছে এসেছি’।
তবে চ্যানেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল বন্ধ হচ্ছে না অষ্টমী ধারাবাহিক। শুধু বদল হবে স্লটের। আজ রবিবার জি বাংলার নতুন স্লটের ঘোষণা করল চ্যানেল। আগামী ২৭ মে থেকে সন্ধে ছটার স্লটে দেখা যাবে অষ্টমী ধারাবাহিক (Ashtami) । তবে কী শেষ হতে চলেছে যোগমায়া। কেন অষ্টমী ধারাবাহিকের স্লট আধঘন্টা এগিয়ে আনা হয়েছে এটা কিছুতেই বুঝে উঠতে পারছেন না দর্শকেরা। ব্লুজ প্রোডাকশন হাউজের যোগমায়া ধারাবাহিকের টিআরপি এখন সংকটজনক অবস্থায়। তাই সম্ভবত সাড়ে দশটা স্লটে পাঠানো হবে এই মেগা সিরিয়ালকে।





