Female BJP worker was murdered in Nandigram: আর দু’দিন বাদে ভোট এই এলাকায়। এর আগেই উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম (Nandigram)। মৃত্যু এক বিজেপি মহিলা কর্মীর (Female BJP Worker)। জখম প্রায় ৭-৮ কর্মী। গতকাল, বুধবার মাঝরাতে বিজেপি কর্মীদের উপর হামলা চালায় সশস্ত্র বাইকবাহিনী, এমনটাই অভিযোগ। এই ঘটনায় আঙুল তোলা হয়েছে তৃণমূলের দিকেই (Female BJP worker was murdered in Nandigram)।
কী ঘটেছে ঘটনাটি (Female BJP worker was murdered in Nandigram)?
আগামী ২৫ মে অর্থাৎ লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় ভোট রয়েছে তমলুক লোকসভা কেন্দ্রে। নন্দীগ্রাম (Nandigram) এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত। ভোটের ঠিক দু’দিন আগে ঘটে গেল এমন ঘটনা। ঘটনাটি ঘটেছে নন্দীগ্রামের (Nandigram) সোনাচূড়া এলাকায়। স্থানীয় সূত্রে খবর, মৃত বিজেপি কর্মীর নাম রথিবালা আড়ি (Female BJP Worker)। তাঁর ছেলের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। হামলায় আক্রান্ত ৭-৮ জন বিজেপি কর্মী। নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি তারা। এই ঘটনায় কাঠগড়ায় তোলা হয়েছে তৃণমূলকেই। ফের উত্তেজনা ছড়িয়েছে এলাকায় (Female BJP worker was murdered in Nandigram)।
সোনাচূড়ার মনসাপুকুর পঞ্চায়েত এলাকা বিজেপির দখলে। জানা গিয়েছে, গতকাল, বুধবার রাতে তৃণমূল ও বিজেপি দুই রাজনৈতিক দলের কর্মীরাই মনসাপুকুর বাজার এলাকায় রাতে পাহারায় ছিলেন। সেখানে দুই দলেরই ফেস্টুন, পোস্টার, ব্যানার-সহ বুথ অফিস রয়েছে। কেউ যাতে একে অপরের ক্ষতি না করতে পারে, সেই কারণে এই পাহারা।
কিন্তু অভিযোগ, রাত আড়াইটে তিনটে নাগাদ বিজেপি কর্মীদের উপর চড়াও হয় সশস্ত্র বাইক বাহিনী। এলোপাথাড়ি চলতে থাকে ধারালো অস্ত্রের কোপ (Female BJP worker was murdered in Nandigram)। সেই কোপেই রক্তাক্ত হন রথিবালা আড়ি (Female BJP Worker)। মাকে বাঁচাতে আহত হন ছেলেও। এর সঙ্গে গুরুতর জখম হন ৭-৮ জন বিজেপি কর্মী। এলাকাবাসী ছুটে আসতেই পালায় দুষ্কৃতীরা। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান গ্রামবাসীরা। কিন্তু সেখানে রথিবালা আড়িকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। বাকি জখম কর্মীরা চিকিৎসাধীন।
এই ঘটনায় তৃণমূলের দিকেই আঙুল তোলা হয়েছে। নন্দীগ্রামের (Nandigram) বিজেপি নেতা মেঘনাদ পালের কথায়, “তৃণমূলের দুষ্কৃতীরা ভোটের মুখে এলাকাকে সন্ত্রস্ত করতে এই হামলা চালিয়েছে” (Female BJP worker was murdered in Nandigram)।
তাঁর দাবী, “বুধবারই নন্দীগ্রামে (Nandigram) সভা করতে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বঁটি নিয়ে হামলার পরামর্শ দিয়েছিলেন। তাঁর সভার কয়েক ঘন্টার মধ্যেই বিজেপি কর্মীদের ওপর যেভাবে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে তা ন্যক্কারজনক” (Female BJP worker was murdered in Nandigram)।
অন্যদিকে, স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবী, এই ঘটনা বিজেপি গোষ্ঠীকোন্দলের ফল। তবে বিজেপি নেতাকর্মীরা এই ঘটনার প্রতিবাদে থানা ঘেরাও করেছেন (Female BJP worker was murdered in Nandigram)। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হচ্ছে।





