সমস্যা ও নওয়াজউদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui) দুজনে দুজনের সমার্থক শব্দ হয়ে গিয়েছে। সমস্যা পিছু ছাড়ছে না নওয়াজউদ্দিন সিদ্দিকির পরিবারের। ফের বিপাকে অভিনেতার পরিবার। সূত্রের খবর, ২২শে মে বুধবার জালিয়াতির অভিযোগে নওয়াজউদ্দিনের ভাই আয়াজউদ্দিন সিদ্দিকিকে গ্রেফতার করা হয়েছে। উত্তরপ্রদেশের মুজাফফরনগরের বুধনা পুলিশের তরফে গ্রেফতার করা হয়েছে নওয়াজউদ্দিনের ভাইকে।
জানা গেছে, নওয়াজউদ্দিন সিদ্দিকির (Nawazuddin Siddiqui) ভাই আয়াজউদ্দিন বেআইনিভাবে জেলা ম্যাজিস্ট্রেটের আদালতের তরফে একটা আদেশপত্র একত্রীকরণ বিভাগে জারি করেন। এক ব্যক্তির সঙ্গে চলমান কৃষি জমি বিরোধের জেরে এটি করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। তবে জানা যায় জারি করা আদেশ আসলে জাল। পরে জেলা ম্যাজিস্ট্রেট ভারতীয় দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪৬৮ এবং ৪৭১ ধারায় আয়াজউদ্দিনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।
তবে নওয়াজউদ্দিনের (Nawazuddin Siddiqui) এই ভাই আয়াজউদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে এই অভিযোগ প্রথম নয়, এর আগেও এমন অভিযোগ এসেছে তার ভাইয়ের বিরুদ্ধে। ২০১৮ সালে, আয়াজউদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর ছবি শেয়ার করে ধর্মীয় আবেগে আঘাত করার অভিযোগ উঠেছিল। সেসময় আয়াজউদ্দিন জানিয়েছিলেন, “একজন ব্যক্তি ভগবান শিবের অবমাননাকর ছবি পোস্ট করেন, আমি সেটা দেখে লিখেছিলাম যে আপনার এমন পোস্ট শেয়ার করা উচিত নয় যা কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে। পরিবর্তে আমার বিরুদ্ধেই মামলা করা হয়েছিল।”
সম্প্রতি আলিয়া সিদ্দিকির বিবাদ, পারিবারিক অশান্তির জেরে খবরের শিরোনামে উঠে এসেছিলেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui)। ২০২০ সঙ্গে আলিয়ার সঙ্গে নওয়াসের সমস্যা প্রকাশ্যে আসতে শুরু করে। সেই সময় সমস্যা অতি তীব্রতর হয়। যেই মামলা পৌঁছায় আদালত পর্যন্ত। তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদের মামলাও চলছিল। সে সময় আবার আলিয়া নওয়াজুদ্দিনের ভাই শ্যামাউদ্দিনের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ এনেছিলেন।
তবে সম্প্রতি সকলকে অবাক করে দিয়ে আলিয়া নিজের বিবাহ বিচ্ছেদের নোটিশ প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন। আলিয়া নওয়াজউদ্দিনের (Nawazuddin Siddiqui) সঙ্গে থাকার ইচ্ছা প্রকাশ করেন। এ প্রসঙ্গে আলিয়া সোশ্যাল মিডিয়া লিখেছিলেন, “সাম্প্রতিক সময়ে, আমার জীবনে কয়েকটি জিনিস পরিবর্তন হয়েছে। আমি অনুভব করেছি যে আমরা যখন সকলের সঙ্গে খারাপ জিনিসগুলি ভাগ করেছিল, তখন আমাদের ভাল জিনিসগুলিও ভাগ করে নেওয়া উচিত। আমি মনে করি কি ভাল সেটাও দেখানো উচিত। নওয়াজও এখানে ছিলেন তাই আমরা সন্তানদের সঙ্গে নিয়ে সম্প্রতি বিবাহবার্ষিকী উদযাপন করেছি।”





