Road show of Mamata Banerjee in North Kolkata: গতকাল, মঙ্গলবার শহর এক হাইভোল্টেজ দিনের সাক্ষী থেকেছে। একই দিনে শহরে দুই বড় রোড শো। একদিকে মুখ্যমন্ত্রী তো অন্যদিক প্রধানমন্ত্রী। ফলে গতকাল শহরের ব্যস্ততা ছিল তুঙ্গে। গতকেলের রোড শোয়ের পর আজ, বুধবার ফের একটি রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই খবর। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে রাস্তায় রোড শো করেছেন, আজ সেই রাস্তাতেই রোড শো করবেন মুখ্যমন্ত্রী (Road show of Mamata Banerjee in North Kolkata)।
গতকাল, মঙ্গলবার সন্ধ্যেয় উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে রোড করেন নরেন্দ্র মোদী। শ্যামবাজার পাঁচ মাথা মোড় থেকে শুরু হয়ে সেই রোড শো শেষ হয় সিমলা স্ট্রীটে বিবেকানন্দের বাড়ি পর্যন্ত গিয়ে। আজ মোদীর সেই যাত্রাপথই অনুসরণ করবেন মমতা। উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে শ্যামবাজার থেকে সিমলা স্ট্রীট পর্যন্ত রোড শো করবেন তিনি (Road show of Mamata Banerjee in North Kolkata)।
গতকাল, মঙ্গলবার মোদীর রোড শো-কে ঘিরে শহরে উত্তেজন ছিল তুঙ্গে। রাস্তার দু’ধারে নির্মাণ করা হয় ব্যারিকেড। লাগানো হয় ব্যানার, পোস্টার। সেগুলি এখন খুলে ফেলা হয়েছে। এখন সেই একই পথে তৃণমূলের ব্যানার লাগানোর কাজ শুরু হয়েছে। আজ দুপুরের দিকে এই পথে রোড শো করবেন মমতা (Road show of Mamata Banerjee in North Kolkata)। প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
এদিন রোড শো-য়ের (Road show of Mamata Banerjee in North Kolkata) পাশাপাশি দুটি নির্বাচনী সভাও রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এদিন মেটিয়াব্রুজ বিধানসভা কেন্দ্রে একটি সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর অন্য সভাটি করবেন নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে দক্ষিণ কলকাতার তৃণমূল প্রার্থী মালা রায়ের সমর্থনে। কালীঘাট মোড়ে এই সভা হওয়ার কথা।
বলে রাখি, গতকাল, মঙ্গলবার নরেন্দ্র মোদীর এই রোড শো-তে ভিড় ছিল চোখে পড়ার মতো। রাস্তার দু’ধারে তো বটেই আশেপাশের বাড়ির বারান্দাতেও তিল ধারণের যেন জায়গা ছিল না। সকলেই চেষ্টায় ছিলেন কীভাবে প্রধানমন্ত্রীকে এক ঝলক দেখা যায়। আজ সেই একই রাস্তায় রোড শো করবেন মুখ্যমন্ত্রীও (Road show of Mamata Banerjee in North Kolkata)। প্রধানমন্ত্রীর জনসমর্থনকে টেক্কা দিতেই আজ এই রোড শো মমতার, এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।






