বুথ ফেরত সমীক্ষায় গেরুয়া ঝড়, বিজেপির জয়জয়কার শুরু হতেই কী বললেন ভোটকুশলী প্রশান্ত কিশোর? মিলল তাঁর ভবিষ্যৎবাণী?

Prashant Kishor reacted to Exit Poll: তিনি ভোটকুশলী। ভোটের ফলাফল নিয়ে তাঁর ভবিষ্যৎবাণী খুব একটা ভুল প্রমাণিত হয় না। লোকসভা নির্বাচনের আগে বা নির্বাচন চলাকালীন ভোটের ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি। বিজেপি বা অন্য দল কেমন ফল করবে বা আসন পাবে, তা নিয়ে মন্তব্য করেছিলেন। এবার এক্সিট পোল দেখে নিজের প্রতিক্রিয়া জানালেন প্রশান্ত কিশোর (Prashant Kishor reacted to Exit Poll)

গতকাল, শনিবার অর্থাৎ ১ জুন ছিল লোকসভা নির্বাচনের সপ্তম ও শেষ দফার ভোট। এদিন ভোট শেষ হতেই সন্ধ্যের পর থেকে শুরু হয় এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষা। আর সেই সমীক্ষায় গেরুয়া ঝড়ই উঠল। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকারই যে ফের দিল্লিতে ক্ষমতায় আসতে চলেছে, তা বেশ স্পষ্ট বুথ ফেরত সমীক্ষা থেকে। এই এক্সিট পোল দেখে এবার সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক ভোটকুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor reacted to Exit Poll)

পিকে এক্স হ্যান্ডেলে লেখেন, “এরপরে যখন রাজনীতি ও নির্বাচন নিয়ে কথা হবে, দয়া করে এই সমস্ত ভুয়ো সাংবাদিক, গলা ফাটানো রাজনৈতিক নেতা এবং সোশ্যাল মিডিয়ার স্বঘোষিত বিশেষজ্ঞদের কথা শুনতে সময় ব্যয় করবেন না” (Prashant Kishor reacted to Exit Poll)

https://twitter.com/PrashantKishor/status/1796950271521644917?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1796950271521644917%7Ctwgr%5Eca7fd983e1d65bd99d1e659ca956eda9abfad828%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Findia%2Fprashant-kishor-reacts-to-exit-poll-of-lok-sabha-election-2024-says-dont-waste-time-1074124.html

কেন হঠাৎ বিস্ফোরক প্রশান্ত কিশোর (Prashant Kishor reacted to Exit Poll)?

আসলে সম্প্রতি এক সাক্ষাৎকারে এক সাংবাদিকের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন প্রশান্ত কিশোর। তাঁর ভবিষ্যৎবাণী নিয়ে সেই সাংবাদিক ২০২২ সালের হিমাচল প্রদেশ ও তেলেঙ্গানার বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ তোলেন। তা শুনেই বেশ চটে যান পিকে। বলেন, তিনি কখনই দাবী করেন নি যে হিমাচল প্রদেশে কংগ্রেস হেরে যাবে। এবার লোকসভা নির্বাচনে তাঁর ভবিষ্যৎবাণী মেলে কী না, সেটা দেখার (Prashant Kishor reacted to Exit Poll)

কী ভবিষ্যৎবাণী করেছেন প্রশান্ত কিশোর?

লোকসভা নির্বাচন চলাকালীন নানান সাক্ষাৎকারেই প্রশান্ত কিশোর দাবী করেছেন যে বিজেপি ৩০০-এর বেশি আসন পাবে। ৩০৩-এর থেকে একটু বেশি আসন পাবে বিজেপির নেতৃত্বে থাকা এনডিএ জোট কিন্তু ৪০০ পার করতে পারবে না। তিনি এও জানিয়েছিলেন, পূর্ব ও দক্ষিণ ভারতে বিজেপির আসন বাড়বে। এমনকি, পশ্চিমবঙ্গেও বিজেপি ২০১৯-এর চেয়ে ভালো ফল করবে বলে দাবী করেছিলেন তিনি (Prashant Kishor reacted to Exit Poll)

আরও পড়ুনঃ ‘বিজেপি ক্ষমতায় এলেই উত্তরপ্রদেশ ট্রিটমেন্ট, এনকাউন্টার করে মারা হবে দুষ্কৃতীদের’, হুঁশিয়ারি সুকান্তের

তাঁর এই ভবিষ্যৎবাণীর পর অনেক রাজনৈতিক নেতা বা সাংবাদিকরাই তাঁকে আমল দেন নি। বরং তাঁর দাবীর পাল্টা দাবী করেছিলেন। কিন্তু এক্সিট পোল সামনে আসতেই মিলে গেল পিকে-র ভবিষ্যৎবাণী। এমনকি, বাংলাতেও বিজেপি ২১-২৩টি আসন পাবে বলে দাবী অনেক এক্সিট পোলেরই। সেই কারণেই এবার সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক প্রশান্ত কিশোর (Prashant Kishor reacted to Exit Poll)।  

আরও অন্যান্য খবর