TMC is accused of attacking CPM party office: গত মঙ্গলবার ছিল অষ্টাদশী লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ। এদিন আবার রাজ্যের দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফলও প্রকাশ হয়েছে। আর এই ফলাফল প্রকাশের পর থেকেই রাজ্যের নানান প্রান্ত থেকে উঠে আসছে নানান হিংসার ঘটনা। আঙুল উঠছে তৃণমূলের দিকে (TMC is accused of attacking CPM party office)।
এবার এমনই অশান্তির ঘটনার খবর শোনা গেল বরানগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কুটিঘাট অঞ্চল থেকে। সেখানেই সিপিএমের এক পার্টি অফিসে হামলা, ভাঙচুর করার খবর সামনে এল। বাম সমর্থকদের দাবী, তৃণমূলের দুষ্কৃতীরাই তাদের পার্টি অফিসে হামলা চালিয়েছে (TMC is accused of attacking CPM party office)। অফিসের নানান আসবাবপত্র, টিভি সবকিছু ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ।
শুধুমাত্র আসবাবই নয়, পার্টি অফিসে থাকা নানান বাম নেতৃত্বের ছবি থেকে শুরু করে প্রাক্তন বাম মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ছবিও ভাঙচুর করা হয়েছে বলে দাবী বাম কর্মীদের (TMC is accused of attacking CPM party office)। জ্যোতি বসুর কাটআউট ভাঙা হয়েছে বলে অভিযোগ করেছেন তারা।
বাম কর্মীদের দাবী, গত মঙ্গলবার যখন বরানগর বিধানসভার উপনির্বাচনের ফলাফল প্রকাশ্যে এল, তারপরই গুণ্ডামি শুরু করেছিল তৃণমূলের লোকজন। বাম কর্মীরা জানান, ফলাফল তৃণমূলের দিকে যাচ্ছে দেখে তারা আগেই পার্টি অফিস বন্ধ করে চলে যান। এরপরই তাদের পার্টি অফিসে হামলা চালানো হয় বলে অভিযোগ (TMC is accused of attacking CPM party office)।
যদিও বামেদের এই অভিযোগ (TMC is accused of attacking CPM party office) মানতে নারাজ তৃণমূল। তাদের আবার পাল্টা দাবী, এই হামলা বামেদের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। বরানগর বিধানসভা উপনির্বাচনের বাম প্রার্থী তন্ময় ভট্টাচার্য হেরে যাওয়ার ফলেই সিপিএম কর্মী-সমর্থকরাই এই হামলা চালিয়েছে।
প্রসঙ্গত, এই ফলাফল প্রকাশের দিন হামলা হয় বরানগর বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী সজল ঘোষের নির্বাচনী কার্যালয়েও। এক বিজেপি কর্মীর মাথা ফাটানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা-সহ মোট ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই তাদের বিরুদ্ধে অস্ত্র আইন-সহ জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের করে পুলিশ।






