Nitish Kumar touched Modi feet and accepted him as a Prime Minister: এনডিএ জোট কী ভাঙতে চলেছে? গত দু’দিন ধরে এই নিয়ে চলছিল নানান জল্পনা-কল্পনা। তবে অবশেষে সেই জল্পনার অবসান ঘটল। দেখা গেল এনডিএ-র ঐক্যের ছবি। দশ বছর পর কেন্দ্রে ক্ষমতায় আসছে জোট সরকার। নরেন্দ্র মোদীকেই পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিলেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ-র নেতা নীতিশ কুমার ও অন্যান্য শরিকরা (Nitish Kumar touched Modi feet and accepted him as a Prime Minister)।
আজ, শুক্রবার ছিল এনডিএ-এর বৈঠক। সংসদের সেন্ট্রাল হলে এনডিএর সব শরিকদের সাংসদদের নিয়ে হয় এই বৈঠক। দেশের নানান প্রান্ত থেকে নবনির্বাচিত সাংসদরা উপস্থিত ছিলেন এই বৈঠকে। ছিলেন শরিকদের শীর্ষ নেতারাও। ওই বৈঠকেই প্রধানমন্ত্রী পদের জন্য পুনরায় নরেন্দ্র মোদীর নাম প্রস্তাব করেন রাজনাথ সিং। এই প্রস্তাবে সায় দেন অমিত শাহ, নীতীন গড়করি থেকে শুরু করে নীতীশ কুমার, চন্দ্রবাবু নায়ডুরা সকলেই (Nitish Kumar touched Modi feet and accepted him as a Prime Minister)। সর্বসম্মতিক্রমে এনডিএ নেতা নির্বাচিত হন মোদী। জানা গিয়েছে, আজ বিকেলেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে সরকার গড়ার দাবী জানাবে বিজেপি।
এদিন নীতিশ কুমার নিজের বক্তৃতায় বলেন, “আমাদের পার্টি জনতা দল ইউনাইটেড বিজেপি নেতা নরেন্দ্র মোদীকে পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার জন্য সমর্থন জানাচ্ছে” (Nitish Kumar touched Modi feet and accepted him as a Prime Minister)।
এরপর মোদীকে উদ্দেশ্য করে তাঁকে বলতে শোনা যায়, “দশ বছর ধরে আপনি দেশের সেবা করছেন। আবার প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। আমার পুরো ভরসা রয়েছে, যা কিছু বাকি আছে, পরের বার সেসব পূর্ণ করে দেবেন। আমরা পুরোপুরি আপনার সঙ্গে রয়েছি” (Nitish Kumar touched Modi feet and accepted him as a Prime Minister)।
বিহারের মুখ্যমন্ত্রীর কথায়, “আমি দেখতে পাচ্ছি এদিক ওদিকে কিছু লোক (বিরোধী দলের) জিতে গেছে। পরের বার আপনি যখন ক্ষমতায় আসবেন দেখবেন সব হেরে গেছে। ওঁরা দেশের কোনও সেবা করেছিল নাকি? আপনি দেশের এত সেবা করেছেন, তার পরেও এরকম হল। কিন্তু এরপর আপনি এমন কাজ করবেন, যে ওরা (পড়ুন বিরোধীরা) কোনও সুযোগই পাবে না” (Nitish Kumar touched Modi feet and accepted him as a Prime Minister)।
এদিন নীতিশ যখন বক্তৃতা রাখছিলেন, সেই সময় নরেন্দ্র মোদীকে বেশ প্রসন্নই দেখায় (Nitish Kumar touched Modi feet and accepted him as a Prime Minister)। এদিন এই বৈঠকে নরেন্দ্র মোদীর প্রশংসা করেন শরিক নেতা চন্দ্রবাবু নাইডুও। তিনি বলেন, “আমি বিশ্বাস করি নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে”। এদিন বৈঠকে এনডিএ-র শরিকরা উপস্থিত থেকে মোদীর নেতৃত্বে যেভাবে আস্থা দেখালেন, তাতে বিজেপি নেতৃত্ব যে বেশ আশ্বস্ত হবে, তা বলাই বাহুল্য।





