Suvendu Adhikari complained to Calcutta High Court: এবারের লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপি পেয়েছে ১২ টি আসন। তৃণমূল কংগ্রেস পেয়েছে ২৯টি আসন। গোটা দেশের সংখ্যা গরিষ্ঠতা পাইনি বিজেপি। এখন এনডিএ সরকার গড়ে উঠছে। এবার অভিযোগ উঠছে গতই ৪ঠা জুন ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হতেই বিজেপি নেতা কর্মীদের উপর আক্রমণ চলছে (Post poll violence)। বিজেপি নেতা–কর্মীরা আক্রান্ত হচ্ছেন। এই ঘটনায় আলোড়ন পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। জানা যাচ্ছে বাংলায় ভোট পরবর্তী হিংসার ঘটনায় আক্রান্ত হচ্ছে বিজেপি কর্মীরা। এবার এই ঘটনার অভিযোগ পৌঁছালো কলকাতা হাইকোর্টে। নিরাপত্তার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari complained to Calcutta High Court)।
একুশের বিধানসভা নির্বাচনের পরও এই ছবি (Post poll violence) দেখা গিয়েছিল বলে বিজেপি অভিযোগ জানিয়েছে। সিবিআই তদন্ত হয়। আজ, সোমবার কলকাতা হাইকোর্টে শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছেন, বিরোধীদের নিরাপত্তা সুনিশ্চিতের জন্য। সোমবার, প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলার মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করেছে শুভেন্দু অধিকারীর আইনজীবী বিল্ব ভট্টাচার্য (Suvendu Adhikari complained to Calcutta High Court)। এই মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
কলকাতা হাইকোর্টের তরফে কদিন আগেই একইরকম (Post poll violence) মামলায় রাজ্যের ডিজিকে হস্তক্ষেপ করতে বলা হয়। তারপরও বিজেপি অভিযোগ জানাচ্ছে হিংসার। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর গ্রাম বাংলার বিভিন্ন প্রান্ত থেকে ভোট পরবর্তী হিংসার খবর আসছে। বিজেপির দাবি অনুযায়ী, মারধর, বাড়িঘর ভাঙচুরের খবর আসছে। বিজেপিরা অভিযোগের আঙুল তুলছে তৃণমূল কংগ্রেসের দিকে (Suvendu Adhikari complained to Calcutta High Court)।
ভোট পরবর্তী হিংসা (Post poll violence) নিয়ে হওয়া জনস্বার্থ মামলায় কড়া ভর্ৎসনা করেছেন কলকাতা হাইকোর্ট। এমনকি পরিস্থিতি নিয়ন্ত্রণ না হলে, আগামী পাঁচ বছর কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার নির্দেশ দেন বিচারপতি কৌশিক চন্দ। তার জন্য নানা গাইডলাইন দেওয়া হয়েছিল। সবকিছুর তোয়াক্কা না করে হিংসা বেড়েছে বলে ফের মামলা দায়ের করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari complained to Calcutta High Court)। শুভেন্দু অধিকারীর আইনজীবী মারফত এই মামলা দায়ের করা হয়েছে। আগের জনস্বার্থ মামলায় বিচারপতি কৌশিক চন্দ তার পর্যবেক্ষণে বলেছেন, “একাধিক সাংবাদমাধ্যমে ভোট পরবর্তী হিংসার ছবি দেখা যাচ্ছে”।
তাই বাংলার বিভিন্ন প্রান্তে ভোট পরবর্তী হিংসা (Post poll violence) রুখতে কেন্দ্র ও রাজ্য সরকারকে একসঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে কঠোর হাতে। কেন্দ্রীয় বাহিনী এসকল ঘটনায় হস্তক্ষেপ করতে পারবে বলে জানিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ। মঙ্গলবার শুভেন্দু অধিকারীর করা মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে (Suvendu Adhikari complained to Calcutta High Court)। তবে রাজ্যে এখনও মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী ।






