গত ১৫ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েছেন সৌরভ দাস (Sourav Das) ও দর্শনা বণিক (Darshana Banik)। এরপর থেকে হাসি মজায় দিন কাটাচ্ছেন সৌরভ-দর্শনা। সোশ্যাল মিডিয়া বা অফস্ক্রিনে দুজনকে একসাথেই দেখা যায়। তবে এবার স্ত্রী দর্শনার (Darshana Banik) সম্পর্কে একী বললেন অভিনেতা সৌরভ দাস। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্ত্রী দর্শনা বণিককে নিয়ে সৌরভ (Sourav Das) বলেন, “নায়িকা বউ চেয়েছি, আর নাটক করলেই দোষ! সারাক্ষণ নেচেকুঁদে বেড়ায়, আয়না দেখলেই নাচে।” তবে অনেকেই ভাবছেন সৌরভ তার এই কথাবার্তা বউয়ের ওপর রেগে গিয়ে বলেছেন। কিন্তু না, স্ত্রীকে নিয়ে কথা বলার সময় সৌরভের চোখে-মুখে ছিল তৃপ্তির ছাপ।
সৌরভের (Sourav Das) কথা যে মোটেই ভুল না, তা স্বীকার করেছেন নেট নাগরিকেরা। দর্শনা বণিক (Darshana Banik) সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ। তার প্রোফাইলে দেখা যায় নানান ভিডিও। কিছুদিন আগেই সাদা লেহেঙ্গা পরে ‘গজগামিনী’ স্টাইলে হেঁটে ভিডিয়ো পোস্ট করেছিলেন দর্শনা। যা দেখে আপ্লুত নেটিজেনরা। কেউ কেউ লেখেন, ‘এভাবে হাঁটলে সৌরভেরও মাথা খারাপ হয়ে যাবে!’
সব সময়ই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলতে তার (Darshana Banik) জুরি মেলা ভার। কিছুদিন আগে জলপরী রূপে উষ্ণতা ছড়িয়েছিলেন দর্শনা। আবার কখনও আয়নার সামনে দাঁড়িয়ে কত্থক নৃত্য অনুশীলনের ভিডিও পোস্ট করেছেন দর্শনা বণিক (Darshana Banik)। সম্প্রতি বাংলাদেশের নায়ক, পরীমনির প্রাক্তন স্বামী শরিফুল রাজের সঙ্গে মিলে বাংলাদেশী ছবি ‘ওমর’-তে অভিনয় করেছেন দর্শনা বণিক। যে ছবির ‘ভাইরাল বেবি’ গানে নাচতে দেখা গিয়েছে দর্শনা বণিককে। সেই নাচের মাধ্যমে অনুরাগীদের মনে উষ্ণতার ঝড় তুলেছেন।
সৌরভ-দর্শনার (Darshana Banik) বিয়ে প্রসঙ্গে তাদের নিজেদের মত
উল্লেখ্য, বিয়ের আগে দর্শনাকে (Darshana Banik) শুনতে হয়েছিল, ‘সৌরভের মতো ফালতু ছেলেকে বিয়ে করছেন দিদি, পরে বুঝবেন।’ এর উত্তরে সৌরভ (Sourav Das) বলেছিলেন, ‘দর্শনার এখনও আমাকে ফালতু মনে হয় না। কোনওদিনও যদি ওর সেটা মনে হয়, তাহলে ও আপনাদের নিশ্চয় জানাবেন।’ ইতিমধ্যেই এই জুটির বিয়ের ছয় মাস অতিক্রান্ত। এখনও পর্যন্ত সুখে সংসার করছেন এই টলি দম্পতি।
বিয়ের কিছুদিন আগেই দর্শনা (Darshana Banik) এক সাক্ষাৎকারে নিজেদের সম্পর্ক নিয়ে জানিয়েছিলেন, “২০২১ সাল থেকে পরপর কাজ করেছি। ২০২২ সাল থেকে কাছাকাছি আসি। সম্পর্কটা ব্যক্তিগতই রাখতে চেয়েছিলাম। যতদিন না বিয়ের সিদ্ধান্ত নেই। সব ঠিকঠাক থাকলে বিয়েই করে নেব, এটাই দুজনে ঠিক করে রেখেছিলাম। বিয়ে করেই দেখতে চাই সম্পর্কটা ওয়ার্কআউট করছে কি না”।





