‘পাশের বাড়ির পঞ্চু কী বলছে, তাতে কিছু যায় আসে না’, তথাগত-বিবৃতির লিভ-ইন সম্পর্ক নিয়ে কী বলছেন দেবলীনা?

বাংলা টেলিভিশন তথা সিনেমার অতি পরিচিত মুখ দেবলীনা দত্ত (Debolina Dutta)। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বেশ কিছুদিন ধরে চর্চায় রয়েছেন অভিনেত্রী। তথাগত মুখোপাধ্যায়ের সঙ্গে দাম্পত্য টেকেনি দেবলীনা দত্তর (Debolina Dutta)। তবে আইনি বিচ্ছেদ এখনও হয়নি। কাগজে কলমে স্বামী-স্ত্রী তারা। ২০২১ সালের শেষের দিকে এসেছিল তথাগত-দেবলীনার আলাদা হওয়ার খবর। টলি পাড়ায় এই নিয়ে বিতর্ক কম হয়নি। শোনা গিয়েছিল টলি পাড়ার নায়িকা বিবৃতির সঙ্গে তথাগতর প্রেমের গুঞ্জন। তবে এসব কিছুকে পাত্তা দেননি দেবলীনা। তবে তথাগত সঙ্গে এখনও বন্ধুত্ব রয়েছে। বরাবরই স্পষ্ট ভাষায় কথা বলেন দেবলীনা দত্ত (Debolina Dutta)। ‌ সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের নানার দিক তুলে ধরলেন অভিনেত্রী।

দেবলীনা (Debolina Dutta) তথাগতর‌ সংসার ভাঙার জন্য বারবার নাম উঠে এসেছে বিবৃতির। এক সাক্ষাৎকারে দেবলীনা বলেছিল, ‘কে বিবৃতি?’ তথাগত বিবৃতির প্রেমকে অস্বীকার করেছেন দেবলীনা। বিবৃতিকে নিয়ে দেবলীনা (Debolina Dutta) এক সাক্ষাৎকারে জানান, “ডিভোর্সের কথা কখনও আমার বা তথাগতর মাথাতেই আসেনি। (সেপারেশন) এটা জাস্ট একটা ঘটনা”। তথাগতর সঙ্গে বিচ্ছেদের পর মোটেই দমেনি দেবলীনা। আজও ‘স্বামী’র সঙ্গে অটুট রয়েছে বন্ধুত্ব। দেবলীনা বলেন, তথাগতর বাড়ি ছেড়ে যাওয়াটা তার সিদ্ধান্ত। তিনি একসঙ্গে থাকেননি নিজের ইচ্ছাতেই।

‘বিবৃতিকে আমি চিনি না’, কেন এই কথা বলছিলেন দেবলীনা (Debolina Dutta)? বিবৃতিকে কী সত্যিই চেনেন না? সাক্ষাৎকারে সঞ্চালিকা অভিনেত্রীকে (Debolina Dutta) বলেন, ‘তুই এরিয়ালের কথা বলছিস। আমাদের ভটভটির চরিত্র, তার কথা আমার মনে আছে’। তাহলে বিবৃতিকে কেন চেনেন না দেবলীনা? অভিনেত্রীর কথায়, “আমি সত্যিই বুঝতে পারি না কার কথা বলা হচ্ছে। অনেকেই বুঝতে পারেনি। ব্যাপারটা আমি একটু বলি। এটা একটা কেষ্ট মেলার মতো ব্যাপার। ঘরের কোণায় ধুলো পড়ে থাকলে সেটা চোখে দেখতে পেলে তো ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিতে হয়”।

তিনি (Debolina Dutta) আরও বলেন, “আমরা তো আমাদের শরীর ডি-টক্সিফাই করার চেষ্টা করি। স্বাস্থ্য সচেতন মানুষ তো শরীরটা নানাভাবে ডি-টক্সিফায়িং ড্রিঙ্ক খান, যাতে শরীরটা ঠিক থাকে। কিন্তু হেড কোয়ার্টার তো মন। হাজার ওইসব করে লাভ নেই, মনের ডি-টক্সিফিকেশন করতে না পারলে। সচেতনভাবে যদি আপনার মনে হয়, কোনও ঘটনা, কোনও মানুষ আপনার মনে টক্সিসিটি তৈরি করছে। সেটা মন থেকে ডি-টক্সিফাই করে দিতে হয়। সেটা নিজের স্বার্থে। সেটার জন্য প্র্যাক্টিস লাগে। আমি যে বলছি আমি শ্রেষ্ঠ সময়টা কাটাচ্ছি, কারণ কোনও এমন ঘটনা, কোনও এমন ব্যক্তি যে টক্সিক তার কোনও স্থান আমার মনে নেই। তাঁর অস্তিত্ব আছে বলেই আমি মনে করি না।”

বর্তমানে নিয়ে বেঁচে থাকেন দেবলীনা, অতীত নিয়ে ভাবতে মোটেই রাজি নন দেবলীনা (Debolina Dutta)। তথাগত-বিবৃতির লিভ ইনের চর্চা প্রসঙ্গে দেবলীনা বলেন, “পাশের বাড়ির পঞ্চু কী বলছে সেই নিয়ে কিছু যায় আসে না।” এমনকি আজও নাকি দেবলীনার বাড়িতে নিয়মিত যাতায়াত আছে তথাগতর । দেবলীনার কাছে প্রেমটা, কাছে থাকা বা না থাকার উপর নির্ভরশীল নয়।

তথাগতর সঙ্গে দেবলীনার (Debolina Dutta) সম্পর্ক কেমন? অভিনেত্রী বলছেন, “দুটো মানুষের মধ্যে সম্পর্ক…. আমার তো বিয়ের আগে অনেকদিন শুধু বন্ধু ছিলাম। বিয়ের আগে বছর খানেক ৯-১০ মাস লিভ ইন করেছি। সাড়ে সাত বছরের বন্ধুত্ব ছিল। আমাদের বন্ধুত্বটা খুব গাঢ় এবং শক্ত ছিল। আমার দুর্ঘটনার কথা (কনে সেজে বসেছিলেন দেবলীনা, বর আসেনি) যেটা সবাই জানে, তথাগত ভীষণরকমভাবে পাশে দাঁড়িয়েছিল”।

পরিচালক তথাগতর পারিয়া ছবিটি বক্স অফিসে দারুন ফল করেছে। তাতে দেবলীনা (Debolina Dutta) ভীষণ খুশি। সোশ্যাল মিডিয়ায় স্বামীর ছবির জোরদার প্রচার করেছেন, ছবির প্রিমিয়ারেও হাজির হয়েছিলেন দেবলীনা (Debolina Dutta)। সেখানে উপস্থিত ছিলেন বিবৃতিও। তবে পরস্পরকে এড়িয়েই চলেছেন। তথাগতর আসন্ন ছবি ‘গাকি’-তেও অভিনয় করবেন বিবৃতি।

আরও অন্যান্য খবর