‘বিয়ে নিয়ে জ্ঞান দেওয়ার সঠিক লোক আমি নই…’, তৃতীয়বার বিয়ের পর মুখ খোলার ব্যাপার নিয়ে ভীষণ সাবধানী অনুপম

সম্প্রতি এক সাক্ষাৎকারে শিল্পী অনুপম রায়ের (Anupam Roy) নিরাপত্তাহীনতায় ভোগার ছবি উঠে এসেছে। সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়েছেন তার মধ্যে একটি ফোমো কাজ করে যে সোশ্যাল মিডিয়া না থাকলে বুঝি তিনি পিছিয়ে পড়বেন বা মানুষ তাকে ভুলে যাবে। সেই কারণেই নাকি সোশ্যাল মিডিয়ায় রয়েছেন এই গায়ক। সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের ভয় তারও রয়েছে। নিজের জীবন নিয়ে অকপট স্বীকারোক্তি গায়ক অনুপম রায়ের (Anupam Roy)। তিনি বলেছেন জীবনে মারাত্মক আনন্দ বা বা দুঃখ কোনটাই তাকে ছুঁতে পারেনা। মানুষ হিসেবে তিনি নিজেই ভীষণ বোরিং।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুপম রায় (Anupam Roy), নিজের জীবন, কাজকর্ম নিয়ে কথা বলেছেন। গত মার্চ মাসেই তৃতীয়বার প্রশ্মিতা পালকে বিয়ে করেছেন অনুপম। গায়কের দ্বিতীয় স্ত্রী পিয়া ও পরমব্রতর বিয়ে নিয়ে চর্চা কম হয়নি। তিন মাস কাটতে না কাটতেই অনুপমের (Anupam Roy) দ্বিতীয় বিয়ে চমকে দিয়েছিল সকলকে। গায়িকা প্রশ্মিতা পালের সঙ্গে নতুন করে জীবন শুরু করেছেন অনুপম। কিছুদিন আগে তুরস্কে মধুচন্দ্রিমা কাটিয়ে এসেছেন তারা। নতুন দাম্পত্য জীবন প্রসঙ্গে অনুপম (Anupam Roy) জানান, “আমি গায়ক প্রশ্মিতাকে নয়, মানুষটাকে বিয়ে করেছি। ওর গুণ আছে, ওঁর কন্ঠে সুর আছে। সেটা আমার বাড়তি পাওনা, ও টেকে খুবই ভালো, পিডব্লুসি-তে চাকরি করে। সেট নিয়ে খুব সিরিয়াস। ওভারঅল খুব হ্যাপি ব্যাপার আছে ওর মধ্যে।”

প্রশ্মিতার সাথে আলাপের গল্প অনুপমের (Anupam Roy)

ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে মোটেই পছন্দ করেন না অনুপম রায় (Anupam Roy)। বরাবর তাকে ব্যক্তিগত জীবন নিয়ে চুপ থাকতেই দেখা গিয়েছে। তবে সাক্ষাৎকারে কবে প্রস্মিতার সঙ্গে প্রেম হয়েছে একথায় তিনি জানান, “আমাদের মধ্যে বন্ধুত্ব ছিল…গানের মাধ্যমে। আমাদের ফ্রেন্ড সার্কেল আছে একটা গানের জগতের মানুষদের নিয়ে। সেখান থেকেই বন্ধুত্বটা।” সাক্ষাৎকার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করতেই গায়ক স্পষ্ট জানিয়ে দেন তিনি এর কোন উত্তর দেবেন না।

বিয়ে নিয়ে অনুপমের (Anupam Roy) মত

তৃতীয়বার বিয়ে করেছেন, বিয়ে প্রসঙ্গে অনুপম রায় (Anupam Roy) বলেন, “বিয়ে নিয়ে জ্ঞান দেওয়ার মতো সঠিক লোক নই। বিয়ে নিয়ে মত দেওয়ার মতো লোক নই। বিয়ে নিয়ে রিসার্চ আমি পরে করব। আরেকটু বয়স হোক।” অনুপম (Anupam Roy) প্রশ্মিতার বিয়ের সময় সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং-এর শিকার হয়েছিলেন অনুপম। পরমব্রত পিয়ার বিয়ের পরেও সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে কোন বক্তব্য রাখেননি তিনি।

অনুপমের (Anupam Roy) পরবর্তী কাজ

সকলের মন জয় করা এই গায়কের কাঁধে রয়েছে আমি আমার মতো, টেক্কা, আমার বস, ম্যাডাম সেনগুপ্তর মতো ছবির সঙ্গীতের দায়িত্ব। অনুপমের (Anupam Roy) সুরে আমার বস এবং ম্যাডাম সেনগুপ্ত ছবিতে গান গেয়েছেন প্রশ্মিতা পাল। প্রস্মিতা একজন গায়িকা হিসেবে কেমন তা জানতে চাওয়া হয় তার সঙ্গীত পরিচালক স্বামী অনুপমের থেকে। এ প্রশ্নের উত্তরে অনুপম (Anupam Roy) জানান, “স্পনটেনিয়াস, হ্যাপি এবং সুইট।”

আরও অন্যান্য খবর