‘এবার কী আমাকে ঝাঁটা নিয়ে রাস্তায় নামতে হবে’, ঠিকঠাক কাজ হচ্ছে না, পুরসভায় তৃণমূলের ভোটের ফলাফল খারাপ হতেই রেগে আগুন মমতা

Mamata Banerjee is not happy with Kolkata Corporation actions: গতকাল, বৃহস্পতিবার নবান্নে ছিল প্রশাসনিক বৈঠক। নানান দফতরের মন্ত্রীদের সঙ্গে একদিন বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন নানান কর্পোরেশনের মেয়র ও প্রশাসনিক কর্তারা। এদিনই বেশ মেজাজ হারান মমতা। নগরনিগম তো বটেই হলদিয়ার মতো কিছু উন্নয়ন পর্ষদের কর্তাদের এদিন নানান ইস্যুত পরামর্শ দেন তিনি (Mamata Banerjee is not happy with Kolkata Corporation actions)

আসলে সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে রাজ্যে তৃণমূল ভালো ফলাফল করলেও, পুরসভা ভিত্তিক ফলাফল খারাপ হয়েছে তাদের। রাজ্যের ১২১টি পুরসভার মধ্যে বিজেপি এগিয়ে রয়েছে ৬৯টিতে আর দুটিতে এগিয়ে কংগ্রেস।আবার হাওড়া পুরনিগমে তৃণমূল জিতেছে ঠিকই কিন্তু সেখানে পুর পরিষেবায় মানুষ খুশি নয়। আবার কলকাতার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ৪৭টি ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে রয়েছে। অন্যদিকে, আসানসোল, শিলিগুড়ি, বিধাননগরের মতো কর্পোরেশন এলাকায় বিজেপি আধিপত্য বেড়েছে। ফলে কর্পোরেশন, পুরসভা ও শহরাঞ্চলে তৃণমূলের এমন ফলাফল নিয়ে বেশ উদ্বিগ্ন ঘাসফুল শিবির। এদিন এই বৈঠকে মমতার কথা থেকেও তা বেশ স্পষ্ট (Mamata Banerjee is not happy with Kolkata Corporation actions)

এদিন বৈঠকে মমতা বলেছেন, “‘অধিকাংশ পুরসভার রাস্তাঘাট বেশ খারাপ। বহু এলাকায় রাস্তায় আলো জ্বলছে না। ময়লা-আবর্জনা দিনের পর দিন রাস্তার মোড়ে মোড়ে পড়ে আছে। অনেক ওয়ার্ডে নিকাশি বন্ধ হয়ে আছে। তার ওপর জবরদখলের সমস্যা। আপনারা কী করছেন? কাউন্সিলররা কি ‘ফিল্ডে’ নামছে না? নাকি শুধু নিজেদের ইনকামের কথা ভাবছে” (Mamata Banerjee is not happy with Kolkata Corporation actions)?

এখানেই শেষ নয়, হলদিয়া উন্নয়ন পর্ষদের কাজ নিয়েও এদিন বেশ অসন্তোষ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা, শিলিগুড়ি, আসানসোল-সহ একাধিক বড় পুরসভা এলাকায় নাগরিক পরিষেবায় ত্রুটি রয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন মমতা (Mamata Banerjee is not happy with Kolkata Corporation actions)। বলেই দেন, “এবার কী তাহলে আমাকে ঝাঁটা নিয়ে রাস্তায় নামতে হবে”? আগামী সোমবার ১২১টি পুরসভার প্রধান ও প্রশাসকদের নিয়ে জরুরি বৈঠক দেকেছেন মমতা।

এদিন বিধাননগর কর্পোরেশন এলাকার জঞ্জাল ফেলার সমস্যা নিয়ে কথা ওঠে। আগে সেই জঞ্জাল ফেল হত মোল্লার ভেড়িতে। এখন তা ফেলা হয় সল্টলেকের ধাপায়। এদিন বৈঠকে বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী মুখ্যমন্ত্রীকে ভিডিও কনফারেন্সে জানান, ময়লা ফেলার গাড়ি দিনে দু’বারের বেশি ধাপায় যাচ্ছে না। ফলে বিধাননগর ও নিউটাউন মিলিয়ে এত বড় এলাকার জঞ্জাল ফেলার জন্য বিকল্প এলাকা সন্ধানের নির্দেশ দেন এদিন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee is not happy with Kolkata Corporation actions)।  

RELATED Articles