‘বিশ্বনেতারাও আমার থেকে যোগাসন সম্পর্কে জানতে চান’, আন্তর্জাতিক যোগা দিবসে কাশ্মীর থেকে বিশেষ বার্তা মোদীর

Special Message of Narendra Modi on International Yoga Day: আজ, ২১ জুন আন্তর্জাতিক যোগা দিবস। এদিন আন্তর্জাতিক যোগা দিবসের ১০ বছরের পূর্তি উপলক্ষ্যে এই দিনটা কাশ্মীরের শ্রীনগরে পালন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্রীনগরের ডাল লেকের পাশে শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশানাল কনফারেন্স সেন্টারে আয়োজিত যোগা দিবসের অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে সকলের সঙ্গে যোগাসন করেন। যোগাসন নিয়ে সাধারণ মানুষকে বিশেষ বার্তাও দিলেন এদিন প্রধানমন্ত্রী (Special Message of Narendra Modi on International Yoga Day)।

নরেন্দ্র মোদীর কথায়, সেনাবাহিনী, খেলার জগতের মানুষ এমনকি মহাকাশচারীরাও এখন যোগাসনকে বিশেষ গুরুত্ব দেন। যোগাসনে কর্মক্ষমতা অনেক বৃদ্ধি পায় বলে জানালেন মোদী। অনেক রোগের থেকে মেলে মুক্তি। মোদীর কথায়, শুধুমাত্র আমাদের দেশই নয়, বিদেশিরাও এখন যোগ ব্যায়ামের প্রতি বিশেষ উৎসাহ দেখাচ্ছেন (Special Message of Narendra Modi on International Yoga Day)। মোদী এও বলেন, অনেক বিশ্বনেতারাই নাকি তাঁর থেকে যোগাসনের উপকারিতা সম্পর্কে জানতে চান।   

এদিন ডাল লেকের এই যোগ ব্যায়ামের অনুষ্ঠান থেকে নরেন্দ্র মোদী বললেন, “ভারত যোগব্যায়ামের দ্বারা বিশ্বে একটা ছাপ ফেলেছে। দেশে-বিদেশে যোগ সেন্টারের পাশাপাশি যোগ রিট্রিট, রিসর্ট তৈরি হচ্ছে। আন্তর্জাতিক পর্যটকরা কৌতূহলী হয়ে এসব জায়গায় ভিড় করছেন, ফলে দেশের অর্থনীতি উন্নত হওয়ার দিকে এগোচ্ছে” (Special Message of Narendra Modi on International Yoga Day)।

Special Message of Narendra Modi on International Yoga Day, Narendra Modi, International Yoga Day, Kashmir, Srinagar, special message, benefits of yoga

এদিন মোদী এও জানান, যোগাসনের জন্য অনেক সংস্থা নানান পোশাক বানাচ্ছে। এর জন্য নানান প্রোগ্রাম করা হচ্ছে। আর এর ফলে দেশের অর্থনৈতিক পরিকাঠামোও উন্নত হচ্ছে বলে জানান মোদী (Special Message of Narendra Modi on International Yoga Day)। আর এটাকেই যোগ অর্থনীতি আখ্যা দিলেন মোদী।  

প্রথম থেকেই এই যোগা দিবসের অনুষ্ঠানকে বিশেষ গুরুত্ব দিয়ে এসেছেন নরেন্দ্র মোদী। এর আগে রাষ্ট্রসংঘেও যোগা দিবস পালন করেছেন তিনি। তাঁর উদ্যোগেই কার্যত এই ২১ জুন দিনটিকে আন্তর্জাতিক যোগা দিবস হিসেবে ঘোষণা করা হয়।

এদিন মোদী এও বলেন, “২০১৪ সালে আমি রাষ্ট্রপুঞ্জে যোগ দিবসের প্রস্তাব দিয়েছিলাম। ১৭৭টি দেশ এই প্রস্তাবে সমর্থন করেছিল”। প্রধানমন্ত্রীর কথায়, যোগাসন দিয়ে দেশের অর্থনৈতিক পরিস্থিতিও উন্নত হচ্ছে (Special Message of Narendra Modi on International Yoga Day)।  

আরও অন্যান্য খবর