Poushmita Goswami: শুরুর থেকেই জি বাংলার মিঠিঝোরা (Mithijhora) ধারাবাহিকটি নিয়ে দর্শকদের উচ্ছাস চোখে পড়ার মতো। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন আরাত্রিকা মাইতি ও দেবাদৃতা বসু। দুজনেই টেলিভিশন পর্দায় বেশ জনপ্রিয় এবং তাদের অভিনয়ে তিন বোনের গল্পের জটিলতা ও আবেগ ফুটে উঠেছে। রাই, নিলু আর স্রোতের জীবনের নানা ওঠাপড়া নিয়ে এগোচ্ছে ধারাবাহিকের(Mithijhora) গল্প। রাইয়ের চরিত্রে আরাত্রিকা মাইতি এবং নিলুর চরিত্রে দেবাদৃতা বসু অভিনয় করছেন। এই ধারাবাহিকে রাই, নিলু, স্রোতের মায়ের ভূমিকায় রয়েছেন নন্দিতা। নন্দিতার চরিত্রে অভিনয় করছেন পৌষমিতা গোস্বামী (Poushmita Goswami)।
নন্দিতার চরিত্রে পৌষমিতাকে (Poushmita Goswami) ভালোই মানিয়েছে। কারণ পৌষমিতাকে নেট নাগরিকদের গালমন্দ শুনতে হচ্ছে। অর্থাৎ রাইয়ের মায়ের ভূমিকায় এতটাই নিপুন অভিনয় করছেন যাতে দর্শকের আরও রেগে যাচ্ছেন। মাঝে মাঝে কিছু ধারাবাহিকের (Mithijhora) নেগেটিভ চরিত্রে অভিনয় করেও লোকের গালমন্দ পাওয়াকে সাকসেস হিসেবে ধরে নেওয়া হয়। তেমনি একটি চরিত্র করছে পৌষমিতা।
ধারাবাহিকে (Mithijhora) স্বামীহারা এক স্ত্রী নন্দিতা শক্ত হাতে তিন মেয়েকে মানুষ করেছেন। তবে নীলুর কথা শুনে রাইয়ের প্রতি বরাবরই বেশি অত্যাচার করতে দেখা যাচ্ছে। আর মেয়েদের মধ্যে এমন ভালোবাসার ভাগাভাগি দেখে রেগে যাচ্ছেন নেট নাগরিকেরা। এক মেয়েকে সর্বক্ষণ মায়ের সাথে দেখা যাচ্ছে। যেখানে নীলু সারাক্ষণ রাই ও স্রোতের বিরুদ্ধে উসকাচ্ছে মাকে। মা সেসব শুনে রাই ও স্রোতকে নানান কথা বলছে। পরিবারের বড় মেয়ে বাবা চলে যাওয়ার পর পুরো পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে রাই। যে সব দিকটা সামাল দিতে চায় তাকেই এমন নিষ্ঠুর চোখে দেখে মা, তাই মেনে নিতে পারছেন না দর্শকেরা।
সম্প্রতি, মিঠিঝোরা (Mithijhora) ধারাবাহিকে দেখা যাচ্ছে, রাই, স্রোতকে সঙ্গে নিয়ে অনির্বাণ হাজির হয়েছে রাইয়ের বাড়িতে। অনির্বাণের সাথে রাইকে দেখে রেগে যায় নীলু। তবে ওদের মা (Poushmita Goswami) কিছুটা শান্ত হয়। সব ঝামেলা মিটিয়ে সে অনির্বাণের কাছে বাড়ি আসার কারণ জানতে চায়। অনির্বাণ রাইয়ের যৌথ সিদ্ধান্তে যে ওদের বিয়ের পিঁড়িতে বসার কথা ভেবেছে তা স্পষ্ট করে অনির্বাণ। রাইয়ের মা কী রাজি হবে অনির্বাণের কথাতে? নাকি পরিবারে আরো বড় সমস্যা তৈরি হবে। কাজ বন্ধ করে দেওয়া হবে রাইয়ের। এখন একজন মা (Poushmita Goswami) হিসেবে বড় মেয়ের বিয়ের সিদ্ধান্তে সম্মতি দেবেন নাকি সেটাই দেখার। আবার রাইয়ের মেজো বোন নিলু মায়ের কান বিষোতে পারে, যাতে দিদির এই বিয়ে না হয়।
জি বাংলা চ্যানেলের তরফে মিঠিঝোরা (Mithijhora) ধারাবাহিকের যে প্রোমো সামনে এসেছে, তাতে নেট নাগরিকেরা রাইকে আপন করে নিয়েছেন। আর সেখানে রাইয়ের মায়ের চরিত্রে নন্দিতাকে (Nandita) গালমন্দ করছেন। একজন দক্ষ অভিনেত্রী (Poushmita Goswami) নেগেটিভ রোল, কতটা ভাল হলে দর্শকেরা এমন কমেন্ট করেন তা সকলের জানা। নন্দিতার চরিত্রটিকে গালমন্দ করে এক নেট নাগরিক লেখেন, “এরকম বজ্জাত মা আমি দুটো দেখিনি কোন সিরিয়ালে, একেবারে নীলুর মায়ের মত ঠিকই মানিয়েছে যেমন নীলু বেয়াদপ, তেমন নীলুর মা”। অপর এক নেট নাগরিকের কথায়,” মা এমনও হয়”।





