‘সবার থেকে টাকা নেবেন, মদ-মাংস খাবেন আর দলকে ভুগতে হবে নাকি’, মমতার পর এবার দলীয় কর্মীদের কড়া হুঁশিয়ারি উদয়নের

Udayan Guha Threatened Party Workers: রাজ্যে দুর্নীতির অভিযোগ কম নয়। এর মধ্যে তো আবার কাটমানি ও তোলাবাজির অভিযোগ রয়েছেই। বিরোধীরা বারবার শাসক দলের দিকে আঙুল তুলেছেন কাটমানি নিয়ে। রাজ্যের নানান প্রান্ত থেকে জমি দখলের অভিযোগ উঠে আসছে। এই নিয়ে নবান্নের প্রশাসনিক বৈঠকে আগেই কড়া হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার সেই নিয়ে মুখে খুললেন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha Threatened Party Workers)

মুখ্যমন্ত্রীর সুরেই এবার দলের কর্মীদের শানালেন উদয়ন গুহ। আসলে কোচবিহারে নিজেদের জমি পুনরুদ্ধার করেছে তৃণমূল। বিজেপির নিশীথ প্রামাণিককে হারিয়ে লোকসভা নির্বাচনে জয়ী হয়েছেন তৃণমূল জগদীশ বর্মা বসুনিয়া। এই জয়ের ধারা অব্যাহত রাখতে মরিয়া ঘাসফুল শিবির। কারণ ২০২৬ সালে রয়েছে বিধানসভা নির্বাচন। এই সাফল্য যাতে বজায় থাকে সেই কারণেই এবার দলের কর্মীদের কড়া বার্তা দিলেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ (Udayan Guha Threatened Party Workers)

গতকাল, শুক্রবার নতুন সাংসদ জগদীশ বর্মা বসুনিয়াকে সংবর্ধনা জানাতে দিনহাটা নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি সদনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠান থেকেই দলের কর্মীদের কড়া বার্তা দেন উদয়ন গুহ (Udayan Guha Threatened Party Workers)। বলেন, “কোথাও যদি শুনি কারও দোকান বন্ধ করে হুমকি দিয়ে টাকা তুলে মদ–মাংস খাওয়া হচ্ছে, তাহলে তার দল করার প্রয়োজন নেই। লোকেদের থেকে টাকা নেবেন, মদ–মাংস খাবেন আর ভুক্তভুগী হবে দল? আপনার দুর্নাম পোহাতে হবে দলকে ও নেতৃত্বকে? এসব করলে তাঁর দল করার দরকার নেই”।

উদয়নের সংযোজন, “বেশ কিছু অভিযোগ আসছে। দোকান বন্ধ করে দিয়ে টাকা তুলে মদ–মাংস খাওয়া হচ্ছে। যদি কেউ এরকম করেন তাহলে তার দল করার প্রয়োজন নেই। টাকা নেবেন আপনারা, মদ খাবেন আপনারা, আর দুর্নাম হবে দলের। এটা চলতে পারে না” (Udayan Guha Threatened Party Workers)।‌

 আর দলের অঞ্চল সভাপতিদের তিনি কড়া ভাষায় (Udayan Guha Threatened Party Workers) বলেন, “‌ভোট মিটতেই হঠাৎ করে কাউকে বিজেপি বানিয়ে তাঁকে আক্রমণ করা হচ্ছে। বলা হচ্ছে, ও বিজেপিকে ভোট দিয়েছে। এগুলি যত দ্রুত সম্ভব বন্ধ করতে হবে”। উদয়নের এহেন মন্তব্যে রাজ্য রাজনীতিতে বেশ আলোড়ন পড়েছে।

আরও অন্যান্য খবর