২০ লক্ষ টাকা দিতেই হবে, না হলেই দোকানে গুলিগালা, ফোনে হুমকি দুষ্কৃতীদের, প্রবল আতঙ্কে ব্যারাকপুরের বিখ্যাত বিরিয়ানির দোকানের মালিক

Threat to D Bapi Biriyani Owner: কিছুদিন আগেই বেলঘড়িয়ার রথতলা মোড়ে এক ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে চলে বেশ কয়েক রাউন্ড গুলি। কোনওভাবে প্রাণে বেঁচে যান ব্যবসায়ী। সেই রেশ এখনও কাটে নি। এবার ফের এক ব্যবসায়ীকে ফোন ও মেসেজ করে হুমকি দেওয়ার অভিযোগ উঠল (Threat to D Bapi Biriyani Owner)। এমন আকস্মিক ঘটনার জেরে আতঙ্কে ভুগছেন ব্যারাকপুরের বিখ্যাত বিরিয়ানির দোকানের মালিক।

ঠিক কী ঘটেছে ঘটনাটি (Threat to D Bapi Biriyani Owner)?  

ব্যারকপুরের অন্যতম জনপ্রিয় বিরিয়ানির দোকান হল ডি বাপি বিরিয়ানি। শুধুমাত্র ব্যারাকপুরই নয়, মধ্যমগ্রাম-সহ আরও নানান জায়গাতেই রয়েছে তাদের আউটলেট। এই দোকানের মালিকের নাম অনির্বাণ দাস। জানা গিয়েছে, গতকাল, মঙ্গলবার বেশ রাতে মধ্যমগ্রামের দোকান থেকে বাড়ি ফিরছিলেন অনির্বাণ। সেই সময় প্রায় রাত ১টা নাগাদ তাঁর গাড়িকে ধাওয়া করে দুটি নেমপ্লেটহীন বাইক (Threat to D Bapi Biriyani Owner)

জানা গিয়েছে, বাইকদুটি তাঁর গাড়িকে ঘিরে চক্কর কাটে। অনির্বাণ বাড়ির কাছাকাছি পৌঁছতে একজন বাইক আরোহী তাঁর মোহনপুরের বাড়ির দিকে যায়। এমন ঘটতে দেখে অনির্বাণ রাস্তায় কর্তব্যরত পুলিশকে জানান এই ঘটনা। তা দেখেই পালায় অন্য এক বাইক আরোহী (Threat to D Bapi Biriyani Owner)। অনির্বাণের অভিযোগ পেয়ে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।    

এরই মধ্যে আবার অভিযোগ, নানান নম্বর থেকেই নাকি অনির্বাণের কাছে ফোন ও মেসেজ আসছে। হুমকি দেওয়া হচ্ছে, ২০ লক্ষ টাকা যদি না দেওয়া হয়, তাহলে অ্যাকশন নেওয়া হবে। অনির্বাণ জানান, তাঁকে হুমকি দেওয়া হয়েছে, টাকা না দেওয়া হলে ব্যারাকপুরের মতো তাঁর মধ্যমগ্রামের দোকানেও গুলি চালানো হবে (Threat to D Bapi Biriyani Owner)। এর ফলে প্রবল আতঙ্কের মধ্যে রয়েছেন তিনি।  

অনির্বাণ দাস জানাচ্ছেন, “এইভাবে আমরা ব্যবসা করতে পারছি না। সাধারণ মানুষ এলেও ভয় লাগছে। ভাল মানুষকেও সন্দেহের চোখে দেখছি। ভাল শার্ট-প্যান্ট পরে এসে গুলি করে দিয়ে যাচ্ছে। বাড়ি থেকে বেরতে পারছি না। সিপি-কে জানিয়েছি” (Threat to D Bapi Biriyani Owner)

বলে রাখি, বছর দুয়েক আগে এই ডি বাপি বিরিয়ানির ব্যারাকপুরের দোকানে চলে গুলি। ২০২২ সালের মে মাসে ব্যারাকপুর ওয়ারলেস মোড় সংলগ্ন এই বিরিয়ানির দোকানে ৭ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। সেই ঘটনায় দোকানের কর্মী ও এক ক্রেতা জখম হয়েছিলেন। আর এবার টাকা চেয়ে ফের গুলির হুমকি এল সেই দোকানের মালিকের কাছেই (Threat to D Bapi Biriyani Owner)

RELATED Articles