চাকরি ছেড়ে থিয়েটারে যোগ, একের পর এক ধারাবাহিক-সিনেমায় দাপিয়ে অভিনয়, কিন্তু ব্যক্তিগত জীবনে কৌশিক রায় কেমন? চেনেন তাঁর স্ত্রী-সন্তানকে?

Koushik Roy: বাঙালি তার ড্রয়িং রুমে তাকে দেখে অভ্যস্ত। পুন্যি পুকুর, কুসুমদোলা, ফাগুন বউ,খড়কুটো, বালি ঝড়ের মতো অনেকগুলি হিট ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন। সম্প্রতি তিনি অভিনয় করেছেন আলোর কোলে ধারাবাহিকে। কথা বলছি কৌশিক রায়কে নিয়ে। অভিনেতা কৌশিক রায়ের (Koushik Roy) অভিনয় জীবনের শুরুটা মোটেই সুন্দর ছিল না।

কৌশিক রায়ের Koushik Roy অভিনয়ের প্রথম দিক

২০০৪ সালে বহরমপুরের ছেলে কৌশিক রায় (Koushik Roy) কলকাতায় এসেছিলেন পড়াশোনার জন্য। তার আগে দিল্লিতে মার্কেটিংয়ের চাকরির কাজে ছিলেন বেশ কিছুদিন। চাকরিতে মন বসাতে না পেরে ঠিক করে নিয়েছিলেন পুরোদমে থিয়েটার করবেন। বুকে সাহস নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা বাড়িয়েছিলেন তিনি। তবে সঙ্গ দিয়েছিলেন তার মা। অটুট বিশ্বাস ছিল ছেলের প্রতি।

কেরিয়ারের শুরুর দিক (Koushik Roy)

কলকাতায় অভিনেতা কৌশিক রায়ের (Koushik Roy) এমবিএ কলেজের শিক্ষিকা ছিলেন অভিনেতা রজতাভ রায়ের স্ত্রী সোমা দত্ত। তিনি তাকে রাজ চক্রবর্তীর কাছে নিয়ে যান। অভিনেতার উপর ভরসা রেখে রাজ চক্রবর্তী তাকে জোশ নামের টিভি ধারাবাহিকে মুখ্য চরিত্রে কাস্ট করেন। এরপর তাকে আর ক্যারিয়ার নিয়ে ভাবতে হয়নি। বধূ কোন আলো লাগলো চোখে, ইষ্টিকুটুম, বোঝেনা সে বোঝেনা সহ বহু ধারাবাহিকে পরপর কাজ করেছেন। ধারাবাহিক ছাড়াও প্রলয়, গয়নার বাক্স, একলা চলো, মাটি সহ অনেক চলচ্চিত্রে দেখা গেছে তাকে (Koushik Roy)

ব্যক্তিগত জীবন

বহরমপুর থেকে কৌশিক রায় (Koushik Roy) কলকাতায় এসে, তার জীবনটাই পাল্টে গেছে। এই শহর তার পরিচয়ের সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। অভিনেতার জন্য শিলিগুড়িতে সেখানেই ক্লাস এইট পর্যন্ত পড়াশোনা করেছেন। বহরমপুরে চলে এসেছিলেন আর সেখানেই উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেন। অভিনেতার বাবা আজও বহরমপুরেই থাকেন। অভিনেতার মা মারা গিয়েছেন বহু বছর আগে। অভিনেতার (Koushik Roy) এক বোন, তার বিয়ে হয়ে গিয়েছে।

Koushik Roy

অভিনেতা কৌশিক রায় (Koushik Roy) তার স্ত্রীয়ের সাথে থাকেন গল্ফগ্রিনে। অভিনেতার স্ত্রীয়ের নাম পর্শিয়া রায় ভট্টাচার্য। ২০১২ সালে প্রেম করে বিয়ে করেন অভিনেতা। তাদের একটি কন্যা সন্তান রয়েছে যার নাম মৈথিলী। প্রিয় মেয়েকে নিয়ে এখন অভিনেতার সুখের সংসার। ভালোবাসেন পরিবারের সাথে সময় কাটাতে। কৌশিক রায় তার ব্যক্তিগত জীবনকে সব সময় ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন। সোশ্যাল মিডিয়ায় তাকে ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করতে দেখা যায় না। তবে তার স্ত্রী পর্শিয়া মাঝে মধ্যেই পারিবারিক ছবি সোশ্যাল মিডিয়া শেয়ার করে থাকেন।

Koushik Roy

আরও অন্যান্য খবর