Today’s Episode of Mithijhora: জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠিঝোরা (Mithijhora) দর্শকদের মন জয় করে চলেছে। এই ধারাবাহিকটি রাই, নীলু ও স্রোতের জীবনের নানা উত্থান-পতনকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। পারিবারিক জীবনের নানা টানাপোড়েন, আনন্দ এবং উদ্বেগ নিয়ে এগোচ্ছে এই কাহিনী। রাই অনির্বাণের বৌভাতে উপস্থিত হয়েছে রাইয়ের পরিবার। তাদের দেখে রাই বেশ খুশি। তবে তার মনে সংশয়ের ছায়া রয়েছে। রাই অনুভব করছে বিয়েটা যেন একটু দ্রুত হয়ে গেল এবং আরও একটু ভেবে দেখলে ভালো হত। রাইয়ের মা তাকে আশ্বস্ত করার চেষ্টা করে, কিন্তু রাই তার দুশ্চিন্তার কথা প্রকাশ করে (Today’s Episode of Mithijhora)।
ধারাবাহিকের (Mithijhora) এক গুরুত্বপূর্ণ পর্বে দেখা যায়, শৌর্য রাই ও অনির্বাণের বৌভাতে এসে উপস্থিত হয়, যা সবাইকে অবাক করে। শৌর্যকে নিয়ে অনির্বাণের পরিবারে একটি উদ্বেগের আবহ দেখা যায়, যেন সে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটায়। শৌর্য সবার সামনে ঘোষণা করে যে সে রাই ও অনির্বাণকে অনেক আগে থেকেই চেনে এবং তাদের সম্পর্কে এমন একটি কথা জানে যা কেউ জানে না। এই কথা শুনে সবার মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। কিন্তু শৌর্য সবার মনকে স্বস্তি দিয়ে জানায় যে তারা এক গানের শোতে পরিচিত হয়েছিল।
ধারাবাহিকের (Mithijhora) আগামী পর্বে, রাই তার পরিবারের লোকজন চলে যাওয়ায় কাঁদতে থাকে (Today’s Episode of Mithijhora)। এমন সময় এক অপরিচিত ছেলে এসে অনির্বাণের হাতে একটি গিফট দিয়ে যায়। সে জানায় সে রাইয়ের বন্ধু এবং রাইকে গিফটি দিতে বলে। অনির্বাণ গিফটি গ্রহণ করে এবং পরে রাইকে তা জানায়। রাইয়ের কোনো ছেলে বন্ধু নেই। অনির্বাণ গিফটটার প্রতি কৌতুহল, তাই রাই অনির্বাণকে গিফটি খুলতে বলে (Today’s Episode of Mithijhora)।
গিফটি খোলার পর অনির্বাণ স্তব্ধ হয়ে যায়। গিফটে রাই এবং শৌর্যের কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি। এই দেখে অনির্বাণ রাগের বশে রাইকে নানা কথা শোনায় এবং তার প্রতি অবিশ্বাস তৈরী হয়। এক নিমেষে তাদের মধ্যে একটি তীব্র অবিশ্বাসের সম্পর্ক তৈরী হয়। রাই এই ছবিগুলি দেখে ভয় পেয়ে যায়, কাঁদতে থাকে। অনির্বাণকে জানাই যে সে জানে না কেন কেউ এমন ছবি পাঠিয়েছে এগুলো সত্যি নয়। তবে অনির্বাণ রাগে ঘৃণায় ফুঁসতে থাকে রাইয়ের ওপর (Today’s Episode of Mithijhora)।
প্রসঙ্গত, নীলু ওই ছেলেটিকে পাঠিয়েছিল এবং তাকে টাকা দিয়ে এই কাজ করিয়েছে। নীলু রাই ও অনির্বাণের ফুলশয্যার রাত নষ্ট করতে চেয়েছিল এবং তার পরিকল্পনা সফল হয়। অনির্বাণের মন ভেঙে যায় এবং সে রাইয়ের উপর থেকে সমস্ত ভরসা হারিয়ে ফেলে। ফুলশয্যার দিনই দূরত্ব বাড়ে রাই অনির্বাণের। কি হবে এবার রাই ও অনির্বাণের জীবনে? জানতে হলে দেখতে হবে মিঠিঝোরা (Mithijhora) ধারাবাহিকটি (Today’s Episode of Mithijhora)।





