TMC Leader Allegedly Shootout Businessman: বিগত কয়েকদিন ধরেই রাজ্যের একের পর এক বাহুবলীর নাম উঠে আসছে। শাহজাহান থেকে শুরু করে জয়ন্ত, জামাল এমন সব তৃণমূল ঘনিষ্ঠদের নাম জড়িয়েছে তোলাবাজিতে। এবার সামনে এল আরও এক বাহুবলী। তোলার টাকা না দেওয়ায় এক মাছ ব্যবসায়ীকে গুলি করার অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে (TMC Leader Allegedly Shootout Businessman)। এই ঘটনার একটি হাড়হিম করা ভিডিও সামনে এসেছে (সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি খবর ২৪x৭)।
ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগরের গোয়াড়ি বাজার মাছের আড়তে(TMC Leader Allegedly Shootout Businessman)। যে মাছ ব্যবসায়ীকে গুলি করা হয়েছে তাঁর নাম বিশ্বনাথ ঘোষ। তিনি কৃষ্ণনগর নগ্রেন্দ্র নগরের বাসিন্দা। পাত্রবাজারে মাছ বিক্রি করেন তিনি। আজ, শুক্রবার ভোরবেলা গোয়াড়ি বাজার মাছের আড়তে মাছ কিনতে গিয়েছিলেন তিনি। অভিযোগ, সেই সময় দুই যুবক তাঁর থেকে বিপুল টাকা দাবী করে।
বিশ্বনাথবাবু সেই টাকা দিতে রাজি হন নি। তা শুনেই মাছ ব্যবসায়ীকে বেধড়ক মারধর করা হয়। এরপরই ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে (TMC Leader Allegedly Shootout Businessman)। এই ঘটনার ভিডিও ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। ভিডিওতে যে দুই যুবককে দেখা যাচ্ছে, তাদের একজনের নাম ডাকু। আর অন্যজন শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বলে অভিযোগ।
ওই মাছ ব্যবসায়ীর পায়ে গুলি লাগে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় শক্তিনগর হাসপাতালে। এই ঘটনায় শাসক দলকে কটাক্ষ করতে ছাড়ে নি বিরোধী দল। বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, “এ রাজ্যে এখন মস্তানতন্ত্র চলছে। সারা রাজ্যে ছেয়ে গিয়েছে এসব। তাই তো কথায় কথায় এখানে গুলি চলে” (TMC Leader Allegedly Shootout Businessman)।
এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, “আমি আপনাদের কাছেই এই ঘটনা শুনলাম। যদি এর সত্যতা থেকে থাকে প্রশাসন কঠোরতম ব্যবস্থা নেবে”। তবে তাঁর দাবী, এই ঘটনার সত্যতা খতিয়ে দেখতে হবে (TMC Leader Allegedly Shootout Businessman)। তৃণমূল মুখপাত্রের কথায়, কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে তৃণমূল জিতেছে ন্তে কিন্তু কৃষ্ণনগর শহর, কৃষ্ণনগর উত্তর না দক্ষিণে বিজেপি এগিয়ে। তাঁর কথায়, “যেখানে বিজেপির সাংগঠনিক শক্তি বেশি সেখানে এ ধরনের ঘটনা নিয়ে পুলিশ খতিয়ে দেখবে”।
এই ঘটনায় আক্রান্ত মাছ ব্যবসায়ী বিশ্বনাথ ঘোষের ভাই জানা, “সৈকত হালদার ওরফে ডাকু মেরেছে। ও ক্রিমিনাল। দু’দিন আগে জেল থেকে ছাড়া পেয়েছে। মদ খাওয়ার টাকা চাইছিল দাদার কাছে। না দেওয়ায় মেরেছে” (TMC Leader Allegedly Shootout Businessman)।






