Mamata Banerjee Walked Out of Niti Ayog Meeting: তিনি বলার সুযোগই পান নি। বলতেই দেওয়া হয়নি তাঁকে। মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল। কেন্দ্রের এমন আচরণে অপমানিত বোধ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে নীতি আয়োগের বৈঠক বয়কট করে বেরিয়ে আসেন তিনি (Mamata Banerjee Walked Out of Niti Ayog Meeting)।
নীতি আয়োগের বৈঠক নিয়ে এর আগে থেকেই নানান চর্চা। বিরোধী রাজ্যগুলিকে কেন্দ্রীয় বাজেটে বঞ্চিত করা হয়েছে, সেই অভিযোগ তুলে ৮ রাজ্যের মুখ্যমন্ত্রী এই বৈঠক বয়কট করেন। তবে বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডি জোটের একমাত্র প্রতিনিধি ছিলেন তিনি এই বৈঠকে। কিন্তু বৈঠক শেষ হওয়ার আগেই ওয়াক আউট করলেন তিনি। বৈঠক শুরুর দুই ঘণ্টার মধ্যেই বেরিয়ে আসেন তিনি (Mamata Banerjee Walked Out of Niti Ayog Meeting)।
এদিন বৈঠক মাঝপথে ছেড়ে বেরিয়ে এসে মমতা বলেন, “আমি বলেছিলাম যে দেশ ও বাংলার স্বার্থে আমি এসেছি। বিরোধীদের আর কেউ আসেনি। বাজেটে আমাদের সঙ্গে বঞ্চনা করেছেন। বাংলার উন্নয়নের সমস্ত প্রকল্প বন্ধ করে দিয়েছেন। বিরোধী শাসিত কোনও রাজ্যকে সুযোগ দেন না। তিন বছর ধরে ১০০ দিনের কাজ বন্ধ। প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ, রুরাল রোড যোজনা বন্ধ। এমনকী ফুড সাবসিডি পর্যন্ত দেননি। আমরা ১ লক্ষ ৭১ হাজার কোটি টাকা পাই। এই বাজেটেও কিছু নেই, শুধু জিরো। এইটুকু বলার সঙ্গে সঙ্গেই আমার মাইকটা স্টপ করে দিয়েছে” (Mamata Banerjee Walked Out of Niti Ayog Meeting)।
মমতার অভিযোগ, “বৈষম্য করা হয়েছে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোও এটা কী সম্ভব? সকলের দিকে নজর দিতে হবে। আমাকে ৫ মিনিটও বলতে দেওয়া হয়নি। আমার মাইক বন্ধ করে দেওয়া অত্যন্ত অপমানজনক (Mamata Banerjee Walked Out of Niti Ayog Meeting)। আর কোনওদিন বৈঠকে অংশ নেব না। এনডিএ শরিকদের বেশিক্ষণ বলতে সময় দেওয়া হয়েছে। চন্দ্রবাবু নায়ড়ুকে ২০ মিনিট কথা বলতে সময় দেওয়া হয়”।
মমতা বলেন, “আমি বললাম, বিভাজন করছেন কেন? আপনাদের খুশি হওয়া উচিত যে বিরোধীদের তরফে একা আমি বৈঠকে যোগ দিয়েছি। তারপরও বিভাজন করছেন? আপনাদের এই বঞ্চনা আমি মানি না। আমি চললাম”।
এই ঘটনা প্রসঙ্গে ইন্ডি জোটের শরিক তথা সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “মুখ্যমন্ত্রী কেন গিয়েছেন? তা উনি আগেই বলে গিয়েছেন। উনি অসত্য বলেছিলেন যে হেমন্ত সোরেন যাবেন। উনি যে সরকারের বিরুদ্ধে নয়, তা ঘুরিয়ে-ফিরিয়ে প্রমাণ করলেন। উনি যাওয়ার আগেই বলে গিয়েছিলেন যে যাবেন, কথা বলবেন, তারপর বেরিয়ে আসবেন। মোদীজিকে খুশি করার জন্য যাবেন, তারপর ওনাকে ঠিকমতো বলতে দেওয়া হবে না, এটা উনি জানেন, অথবা সেভাবেই অ্যারেঞ্জমেন্ট করা আছে। তখনই প্রতিবাদ দেখিয়ে উনি বেরিয়ে আসবেন। যেন উনি সরকারের বিরুদ্ধে। যে কেউ জানত যে উনি এরকম করবেন, বেরিয়ে এসে বলবেন যে অপমান করা হয়েছে। এটা ঠিক যে মুখ্যমন্ত্রী বলতে চাইলে তাঁকে বলার সুযোগ দেওয়া উচিত। উনি নিজে যখন প্রশাসনিক বৈঠক করেন, তখন বিরোধীদের কাউকে ডাকেন না। তবে আজ ওঁকে ঘণ্টাখানেক বলতে দেওয়া উচিত ছিল” (Mamata Banerjee Walked Out of Niti Ayog Meeting)।





