Girl Won Gold in National Championship: বাংলার মেয়ে প্রাণপণ লড়ে সোনা জিতল। কিন্তু কেউ তার নাম জানলো না। অভিষিক্তা দাস (Avishikta Das) গত বছর সাউথ এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন হল। এবছর ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে সোনা জিতল ২৩ বছরের এই মেয়েটা (Girl Won Gold in National Championship)। গোটা বাংলা গর্বিত হল কিন্তু কেউ জানলো না। আমরা পর্দার হিরোদের নিয়েই মাতামাতি করি, ভুলে যাই দেশের আসল হিরোদের।
ছোটবেলায় বাবাকে হারানো, অভাবকে সাথে নিয়ে চলা মেয়েটার এতটা পথ এগিয়ে আসা সহজ ছিল না মোটেই। প্রতিনিয়ত নিজের সবটা দিয়ে যোগাসনে ভারতবর্ষের নাম উজ্জ্বল করে চলেছে পশ্চিম বর্ধমানের এই সোনার মেয়ে (Avishikta Das)। তবে বাংলার এই লড়াকু মেয়ের গল্প কেউ জানে না। বিনোদন জগতে কিংবা ক্রিকেট খেললে আমরা হয়তো তাকে এক ডাকে চিনতাম কিন্তু এই অভিষিক্তা দাস জাতীয় থেকে আন্তর্জাতিক স্তরে দেশের হয়ে বাংলার গর্ব হয়ে উঠলেও তাকে মনে রাখছি কজন। ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস থেকে এশিয়া বুক অফ রেকর্ডস একের পর এক রেকর্ড গড়ে তুলেছে এই বাংলার মেয়ে (Girl Won Gold in National Championship)।
সম্প্রতি, ২৭ ও ২৮ শে জুন উত্তরাখন্ডে অনুষ্ঠিত ইউআইএসএফ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ২০২৪-এ সোনা জিতেছে পশ্চিম বর্ধমানের অভিষিক্তা (Girl Won Gold in National Championship)। এতদূর এগিয়ে আসাটা মোটেই সহজ ছিল না অভিষিক্তার (Avishikta Das) কাছে। পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম হয় অভিষিক্তার। অর্থনৈতিকভাবে সচ্ছল ছিল না তার পরিবার কিন্তু অভিষিক্তার পড়াশোনায় প্রভাব পড়েনি কখনও। খেলার প্রতি ভালোবাসা বা নেশা সবটাই মায়ের হাত ধরে শুরু। মাত্র ৭ বছর বয়সে মায়ের সঙ্গেই খেলার জগতের সঙ্গে যুক্ত হন তিনি। জীবনের প্রথম জয় জাতীয় স্তরের এক প্রতিযোগী হিসেবে। তারপর আর ফিরে তাকাতে হয়নি। একের পর এক জয় ছিনিয়ে এনেছেন অভিষিক্তা (Avishikta Das)।
অভিষিক্তার (Avishikta Das) বাবা ক্যান্সারে আক্রান্ত ছিলেন তাই চেষ্টা করেও বাঁচাতে পারা যায়নি তাকে। অভিষিক্তার বয়স মাত্র ১৫ বছর, বাবাই ছিলেন তাদের পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য। সকলে ভেবেছিল আর কি এগিয়ে যেতে পারবে অভিষিক্তা। এদিকে সে বাবাকে হারিয়ে বুঝে ফেলেছিল লড়াই তাকে চালিয়ে যেতে হবে। অভিষিক্তা খুলল একটি যোগা ইনস্টিটিউট। রাতদিন এক করে অনেককে তৈরি করতে থাকল (Girl Won Gold in National Championship)।
২০২১ সালে পদ্ম পর্বতাসন পোসচার ৩৫ মিনিট হোল্ড করে তিনি নাম লেখালেন ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে। এরপর তিনি নাম লেখান এশিয়ান বুক অফ রেকর্ড। সম্প্রতি, ২৭ ও ২৮ শে জুন উত্তরাখন্ডে অনুষ্ঠিত ইউআইএসএফ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ২০২৪-এ ২১-২৫ বছর বয়সী মেয়েদের ট্র্যাডিশনাল যোগা ইভেন্টে সোনা জিতেছে অভিষিক্তা (Avishikta Das)। কোনো প্রতিযোগিতা থেকে খালি হাতে ফেরেনি মেয়েটা। একের পর এক দেশের নাম উজ্জ্বল করতে থেকেছে (Girl Won Gold in National Championship)। তবে আমরা আজও অনেকেই তাকে চিনি না, সেটা আমাদের ব্যর্থতা।






