Sheikh Shah Jahan Wants to do His Responsibility: বর্তমানে তাঁর ঠিকানা জেল। একগুচ্ছ অভিযোগের জেরে বিগত কয়েকমাস ধরেই জেলবন্দি সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহান। একাধিকবার জামিনের আবেদন করলেও তা খারিজ হয়ে যায়। সন্দেশখালির বাঘ এখন জেলের ভিতর ‘ভিজে বেড়াল’। তবে এবার জেল থেকেই দায়িত্ব পালন করতে চান শাহজাহান, তেমনটাই আর্জি জানিয়েছেন তিনি ইডি আদালতে (Sheikh Shah Jahan Wants to do His Responsibility)।
আয়কর বিভাগের তরফে আয়কর রিটার্নের সময়সীমা বাড়িয়ে করা হয়েছিল ৩১ জুলাই। আজ, বুধবার শেষ হচ্ছে সেই সময়সীমা। ফলে জেল থেকেই নিজের নাগরিক কর্তব্য পালন করতে চান শাহজাহান (Sheikh Shah Jahan Wants to do His Responsibility)। চলতি অর্থবর্ষের আয়কর জমা দিতে চান তিনি। শাহজাহানের এই আবেদনের কথা ইডি আদালতে জানান তাঁর আইনজীবী।
শাহজাহানের আইনজীবী জানিয়েছেন, ইডি শাহজাহানের দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করে রেখেছে। এর ফলে শাহজাহানের ব্যাঙ্কের স্টেটমেন্ট পাওয়া যাচ্ছে না। এর ফলে তাঁর মক্কেল চাইলেও আয়কর জমা দিতে পারছেন না বলে আদালতে জানান শাহজাহানের আইনজীবী (Sheikh Shah Jahan Wants to do His Responsibility)।
তিনি আবার আদালতে এও জানান, শাহজাহানের বিলাসবহুল গাড়িও বাজেয়াপ্ত করে রেখেছে ইডি। মেয়ের চিকিৎসার জন্য সেই গাড়ি ফেরত চেয়ে আবেদন জানিয়েছেন শাহজাহান। তাঁর আইনজীবী আদালতে জানিয়েছেন, “আমার মক্কেলের মেয়ে স্নায়ু রোগী। ঠিকমতো হাঁটাচলায় সমস্যা হয়। চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার জন্য গাড়িটি ফেরত দেওয়া হোক” (Sheikh Shah Jahan Wants to do His Responsibility)। আদালত এই বিষয়ে জানায় যে এই বিষয়টি তাদের এক্তিয়ারের মধ্যে পড়ে না। আগামী ১২ আগস্ট রয়েছে এই মামলার শুনানি।
বলে রাখি, চলতি বছরের শুরুর থেকেই বেশ প্রাসঙ্গিক হয়ে ওঠে শেখ শাহজাহান নামটি। চলতি বছরের জানুয়ারি মাসে রেশন দুর্নীতির তদন্ত করতে সন্দেশখালিতে শাহজাহানের বাড়ি অভিযান চালায় ইডি। কিন্তু সেখানে শাহজাহানের অনুগামীদের হামলার মুখে পড়েন তদন্তকারীরা। সেই ঘটনার পর থেকেই পলাতক ছিলেন শাহজাহান।
এরপরই ফেব্রুয়ারি মাসে সন্দেশখালির মহিলারা শাহজাহান ও তাঁর সাগরেদদের বিরুদ্ধে জমি জবরদখল, নারী নির্যাতন, শ্লীলতাহানির অভিযোগ আনেন। হাতে ঝাঁটা, লাঠি, বাঁশ নিয়ে বিক্ষোভ দেখান তারা। ৫৫ দিনের মাথায় গ্রেফতার হন শাহজাহান। আপাতত জেলবন্দি তিনি। সন্দেশখালিতে জমি দখল করে ২৬০ কোটি টাকার সম্পত্তি করেছেন শাহজাহান, এমনটাই আদালতে জানায় ইডি। এবার সেই শাহজাহানই চাইছেন আয়কর রিটার্ন জমা দিতে (Sheikh Shah Jahan Wants to do His Responsibility)।





