কেন্দ্রীয় বাজেটে বাংলাকে বঞ্চনার অভিযোগ মমতার, এরই মধ্যে রাজ্যকে ৩২৮ কোটি টাকা বরাদ্দ মোদী সরকারের

Central Government Released Huge Funds for Bengal: কিছুদিন আগেই ছিল কেন্দ্রীয় বাজেট। এই বাজেটে নাকি বাংলাকে বঞ্চিত করেছে কেন্দ্র সরকার। বাংলার জন্য সেভাবে বরাদ্দই হয়নি বলে অভিযোগ তোলা হয়েছিল। এবার সেই বঞ্চনার মাঝেই বাংলার জন্য কেন্দ্রের তরফে এল সুখবর। পশ্চিমবঙ্গের জন্য ৩২৮ কোটি টাকা বরাদ্দ করল মোদী সরকার (Central Government Released Huge Funds for Bengal)

কেন্দ্র সরকারকে নিয়ে রাজ্য সরকারের অভিযোগের ঝুলি নেহাতই কম নয়। আর এর মধ্যে সবথেকে বড় অভিযোগ হল বকেয়া টাকা। বারবার কেন্দ্র সরকারের বিরুদ্ধে বকেয়া টাকা আটকে রাখার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে বারবার সরব হয়েছেন তিনি। ধর্না মঞ্চেও দেখা গিয়েছে তাঁকে। এবার এরই মধ্যে কেন্দ্র থেকে এল বরাদ্দ (Central Government Released Huge Funds for Bengal)

জানা গিয়েছে, বাংলার স্বাস্থ্য খাতে এই টাকা বরাদ্দ করা হয়েছে। সূত্রের খবর, গত এক বছরে নবান্নের তরফে স্বাস্থ্য খাতে টাকা চেয়ে কেন্দ্রকে একাধিক চিঠি দেওয়া হয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, স্বাস্থ্য পরিষেবার খাতে কেন্দ্রের কাছে প্রায় ৮০০ কোটি টাকা বকেয়া রয়েছে। এর মধ্যে প্রথম দফায় রাজ্যকে ৩২৮ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র (Central Government Released Huge Funds for Bengal)

স্বাস্থ্য দফতরের কথায়, টাকার জন্য স্বাস্থ্য পরিকাঠামো গড়ার কাজ ব্যাহত হচ্ছিল। নানান খাতেই ব্যয় করা সম্ভব হচ্ছিল না। এর ফলে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। সুস্বাস্থ্য কেন্দ্র গড়ার কাজও আটকে ছিল। এবার কেন্দ্রের তরফে এই বরাদ্দ আসায় পরিকাঠামোগত নানান কাজ শুরু করা যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর (Central Government Released Huge Funds for Bengal)।  

বলে রাখি, গত বছর কেন্দ্র সরকারের তরফে অভিযোগ তোলা হয়েছিল, রাজ্য সরকার জাতীয় স্বাস্থ্য মিশনের চুক্তি লঙ্ঘন করেছে। সুস্বাস্থ্য কেন্দ্রগুলির রঙ জাতীয় স্বাস্থ্য মিশনের চুক্তি অনুযায়ী হওয়ার কথা ছিল। কিন্তু রাজ্য সরকার সমস্ত বিল্ডিংয়ের রঙ নীল-সাদা করেছে। এমনকি, আয়ুষ্মান ভারত হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার না লিখে সুস্বাস্থ্য কেন্দ্র কেন লেখা হল, তা নিয়েও প্রশ্ন উঠেছিল। সেই কারণেই স্বাস্থ্য খাতে টাকা আটকে ছিল বলে জানায় কেন্দ্র সরকার (Central Government Released Huge Funds for Bengal)। 

RELATED Articles