‘বাংলাদেশে হিন্দু কোতল চলছে, হিন্দুদের বাড়ি পোড়ানো হচ্ছে, ১ কোটি শরণার্থী নেওয়ার জন্য প্রস্তুত থাকুন’, বাংলাদেশের পরিস্থিতি প্রসঙ্গে শুভেন্দু

Suvendu Adhikari Talked About Refugees after Bangladesh Situation: বাংলাদেশে পতন হয়েছে শেখ হাসিনার সরকারের। গতকাল, সোমবারই প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন তিনি। আপাতত ভারতে রয়েছেন হাসিনা। পরবর্তীতে তিনি কোথায় থাকবে, তা এখনও স্পষ্ট নয়। এরই মধ্যে এবার বাংলাদেশের হিন্দুদের নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari Talked About Refugees after Bangladesh Situation)

গতকাল, সোমবার বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, “তৈরি থাকুন। ১ কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে আসবে। বাংলাদেশে হিন্দু কোতল চলছে। রংপুরের কাউন্সিলর হারাধন নায়েক তাঁকে খুন করা হয়েছে। সিরাজগঞ্জে ১৩ জন পুলিশকর্মী থানার মধ্যে খুন হয়েছেন। তার মধ্যে ৯ জন হিন্দু। নোয়াখালিতে হিন্দু বাড়ি পোড়ানো হয়েছে” (Suvendu Adhikari Talked About Refugees after Bangladesh Situation)

এরপরই রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপালের উদ্দেশে বিরোধী দলনেতা বলেন, “পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, রাজ্যপালকে বলব, অবিলম্বে ভারত সরকারের সঙ্গে কথা বলুন। কারণ CAA-এ উল্লেখ রয়েছে ধর্মীয় উৎপীড়নের কারণে যদি কাউকে আসতে হয় আমাদের দেশ নেবে। এই পরিস্থিতি যদি ৩ দিনের মধ্যে নিয়ন্ত্রণ করা না যায় তাহলে জামাতের মৌলবাদীদের হাতে বাংলাদেশ যাচ্ছে”।

শুভেন্দুর কথায়, “১ কোটির বেশি হিন্দু শরণার্থীকে নোওয়ার জন্য সবাই মানসিক প্রস্তুতি নেন। আমি তো প্রস্তুতি নিয়ে নিয়েছি। আমি পশ্চিমবঙ্গের হিন্দুদের অনুরোধ করব, যার যেখানে জায়গা জমি রয়েছে আমাদের হিন্দু ভাইদের শরণার্থী হিসাবে সেখানে রাখার জন্য” (Suvendu Adhikari Talked About Refugees after Bangladesh Situation)

প্রসঙ্গত, বাংলাদেশ বর্তমানে রয়েছে সেনাবাহিনীর দখলে। তবে ছাত্র আন্দোলনকারীদের দাবী, সেনা শাসন তারা মানবে না। নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দাবী করেছেন তারা। এরই মধ্যে গতকাল, সোমবার খবর মিলেছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের। হিন্দুদের বাড়িঘরে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে।

RELATED Articles