জ্যোতিষশাস্ত্রে দেবতাদের গুরু হিসাবে গণ্য করা হয় দেবগুরু বৃহস্পতিকে। বৃহস্পতিকে সুখ, ধন ও সমৃদ্ধির কারক গ্রহ বলে মনে করা হয়। নির্দিষ্ট সময় অন্তর রাশি-সহ নক্ষত্র পরিবর্তন করে এই গ্রহ। শ্রাবণ পূর্ণিমার পর নিজের নক্ষত্র পরিবর্তন করবে বৃহস্পতি।
বর্তমানে বৃষভ রাশি ও রোহিণী নক্ষত্রে রয়েছে দেবগুরু বৃহস্পতি। এই বছর রাখি উৎসব পালিত হবে ১৯ আগস্ট। এরপর ২০ আগস্ট ভোর ৫ টা ২২ মিনিটে মৃগাশীর্ষ নক্ষত্রে প্রবেশ করবে বৃহস্পতি। আগামী ২৮ নভেম্বর পর্যন্ত এই নক্ষত্রেই থাকবে দেবগুরু। এই নক্ষত্রে থাকাকালীন অনেক রাশির জীবনে অশান্তি সৃষ্টি করবে বৃহস্পতি। এমন পরিস্থিতিতে একাধিক রাশির জাতক জাতিকাদের বেশ সতর্ক থাকতে হবে।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
তুলা রাশি
বৃহস্পতি নক্ষত্র পরিবর্তনের ফলে বেশ ক্ষতি হবে এই রাশির জাতক-জাতিকাদের। এই সময় কোনও বড় চুক্তি না করাই ভালো এদের। অর্থ বিনিয়োগ থেকে বিরত থাকুন এই রাশির জাতক-জাতিকারা। দাম্পত্য জীবনে উত্তেজনা থাকবে এদের। এই সময় মানসিক চাপ বৃদ্ধি পাবে এই রাশির জাতক-জাতিকাদের।
বৃষ রাশি
বৃহস্পতির নক্ষত্রে প্রবেশের ফলে দুশ্চিন্তা বাড়বে এই রাশির জাতক-জাতিকাদের। বিশেষ করে প্রসাধনী সংক্রান্ত ব্যবসায়ীদের জন্য এই সময়টা কঠিন হবে। কর্মক্ষেত্রে বস দ্বারা তিরস্কার পেতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। সহকর্মীদের সঙ্গে মতভেদ হতে পারে এই সময় এদের। মানসিক চাপ অনুভব করবেন এই রাশির জাতক-জাতিকারা।
কুম্ভ রাশি
এই সময় এই রাশির ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। বৃহস্পতির নক্ষত্র পরিবর্তনের কারণে ব্যবসায় মন্দার দেখা দেবে। অর্থ বিনিয়োগেও ক্ষতির সম্মুখীন হবেন এরা। কোথাও বিনিয়োগ করা অর্থ নষ্ট হতে পারে। চাকরিজীবীদের জন্য এই সময়টা বিশেষ ভালো যাবে না।






