Police Allegedly Slapped TMC Leader: বচসার মাঝেই তৃণমূলে জেলা যুব সভাপতিকে সপাটে গালে থাপ্পড় মেরেছেন এক পুলিশ আধিকারিক। এমনটাই অভিযোগ উঠল (Police Allegedly Slapped TMC Leader)। এই ঘটনায় ওই পুলিশ আধিকারিককে ক্লোজ করা হয়েছে বলে জানা গিয়েছে। এমন ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ আধিকারিকের পাল্টা দাবী, তৃণমূল নেতা প্রথমে তাঁর কলার টেনে ধরেছিলেন।
ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ইসলামপুর নেতাজি মোড়ে। জানা গিয়েছে, গতকাল, শুক্রবার রাত পৌনে ১২টার নাগাদ ইসলামপুর বাসস্ট্যান্ডে নেতাজি মোড়ের কাছে শেখপাড়ার দিকে যাচ্ছিলেন তৃণমূল জেলা যুব সভাপতি আশিফ আহমেদ। রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে ফল কিনছিলেন তিনি। সেই সময় ট্র্যাফিক মোড়ে কর্তব্যরত পুলিশ তাঁকে গাড়িটি রাস্তার মাঝখান থেকে সরিয়ে নিতে বলেন।
তৃণমূল নেতা বলেন, চালক আসেন নি, তাই গাড়িটি সরানো সম্ভব নয়। এই নিয়ে পুলিশ আধিকারিকের সঙ্গে বচসা বাঁধে তৃণমূল নেতার। ওই পুলিশ আধিকারিক এসআই পদে রয়েছেন। নাম বিপ্লব মণ্ডল। পুলিশ আধিকারিকের দাবী, তৃণমূল যুব সভাপতি প্রথমে তাঁর কলার টেনে ধরেন। পাল্টা পুলিশ আধিকারিক আবার তৃণমূল নেতাকে চড় মেরেছেন বলে অভিযোগ (Police Allegedly Slapped TMC Leader)।
তবে তৃণমূল জেলা যুব সভাপতি পুলিশ আধিকারিকের কলার টেনে ধরার কথা অস্বীকার করেন। তিনি বলেছেন, “চড় মারলেন কেন প্রশ্ন করায় ওই অফিসার ফের সপাটে থাপ্পড় মারে গালে (Police Allegedly Slapped TMC Leader)। গোটা বিষয়টা জেলা পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদবকে জানানো হয়েছে”।
এই ঘটনায় ইসলামপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এই বচসার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ওসি নির্মল কুমার দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। রাতেই জেলা পুলিশকে এই নিয়ে অভিযোগ জানান তৃণমূল জেলা যুব সভাপতি। জানা গিয়েছে, আজ, শনিবার সকালে ওই পুলিশ আধিকারিককে ক্লোজ করা হয়েছে (Police Allegedly Slapped TMC Leader)। অভিযোগ, শুধুমাত্র তৃণমূল নেতাকে চড় মারাই নয়, ওই কর্তব্যরত পুলিশ আধিকারিক রাতে মদ্যপ অবস্তায় ছিলেন যা গুরুতর অপরাধ।





