‘আমি চাই যাতে বাংলাদেশের হিন্দু শরণার্থীদের দেশে জায়গা দেওয়া হয়’, দাবী করে বিতর্কে জড়ালেন বিজেপি নেতা

BJP Leader Claimed to Give Place Hindu Refugees of Bangladesh: এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি উত্তাল। গত সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। তিনি বর্তমানে ভারতের আশ্রয়ে রয়েছেন। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। এরই মাঝে এবার এক বিস্ফোরক দাবী করলেন বিজেপি জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী। তাঁর দাবী, বাংলাদেশের হিন্দু শরণার্থীদের যাতে ভারতে জায়গা দেওয়া হয় (BJP Leader Claimed to Give Place Hindu Refugees of Bangladesh)।

গতকাল, শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে বিজেপি নেতা বলেন, “কেন কেন্দ্রীয় সরকার এই অত্যাচারিত হিন্দুদের শরণার্থী হিসাবে স্বীকার করে আশ্রয় দিচ্ছে না তা আমি বলতে পারব না। কারণ, আমি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি নই। তবে আমি চাই এদের আশ্রয় দিতে হবে। বাংলাদেশের অত্যাচারিত হিন্দু শরনার্থীদের আশ্রয় দিতে পারলে নিজেকে গর্বিত মনে করব” (BJP Leader Claimed to Give Place Hindu Refugees of Bangladesh)।

শুধু এই দাবীই নয়, ফের একবার উত্তরবঙ্গকে উত্তর-পূর্বের সঙ্গে যুক্ত করার পক্ষে সওয়াল করেন তিনি। কিছুদিন আগেই কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ এমনই আর্জি জানিয়েছিলেন প্রধানমন্ত্রীকে। এবার সেই আর্জির প্রেক্ষিতেই সওয়াল করলেন বিজেপি নেতা।

প্রসঙ্গত, হাসিনা বাংলাদেশ ছাড়ার পর বাংলাদেশের দখল যায় সেনাবাহিনীর হাতে। এরপর গত বুধবার বাংলাদেশে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের প্রধান হয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুস। ১৭ সদস্যের এই মন্ত্রিসভায় রয়েছেন দুই ছাত্র নেতাও।

তবে বাংলাদেশে হিংসা কমে নি। হাসিনা দেশ ছাড়ার পর থেকেই সে দেশে হিন্দুদের উপর চলছে অত্যাচার, এমনটাই খবর। সংখ্যালঘুদের বাড়িতে হামলা, ভাঙচুর করা হচ্ছে বলে জানা গিয়েছে। আর এই ভয়ে প্রাণ বাঁচাতে ভারত-বাংলাদেশে সীমান্তে ছুটে আসছেন অনেক মানুষ। সীমান্তে কাতারে কাতারে মানুষের ভিড় বলে জানা গিয়েছে। সেই কারণে সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিএসএফ। কোনও শরণার্থীর সঙ্গে যাতে কোনও জামাত জঙ্গি ভারতে না ঢুকে পড়ে, সেদিকে নজর রাখা হচ্ছে। এরই মধ্যে হিন্দু শরণার্থীদের আশ্রয় দেওয়ার কথা বললেন বিজেপি নেতা (BJP Leader Claimed to Give Place Hindu Refugees of Bangladesh)।  

আরও অন্যান্য খবর