Pregnant Woman Had to Return without Getting Treatment for Doctors Strike in Hospital: আর জি করের ঘটনার প্রতিবাদে চিকিৎসকদের কর্মবিরতি জারি। মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগ ছাড়া রোগীদের ভর্তি নেওয়া হচ্ছে না। অনেক সরকারি হাসপাতালে তো জরুরি বিভাগও বন্ধ। আর এর জেরেই চিকিৎসা পাচ্ছেন না রোগীরা। অন্তঃসত্ত্বাকে ফিরিয়ে দেওয়া হল হাসপাতাল থেকে (Pregnant Woman Had to Return without Getting Treatment for Doctors Strike in Hospital)। এর ফলে ক্ষোভে ফুঁসছেন রোগীর পরিবার।
ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে। জানা গিয়েছে আজ, মঙ্গলবার সকালে বহরমপুর গোড়াবাজার সংলগ্ন শেষ পাড়া থেকে এক অন্তঃসত্ত্বাকে ওই হাসপাতালে ভর্তি করাতে যান তাঁর স্বামী। কিন্তু চিকিৎসকদের কর্মবিরতি থাকায় চিকিৎসকদের তরফে জানানো হয়, অন্তঃসত্ত্বাকে জরুরি বিভাগে ভর্তি করাতে হবে (Pregnant Woman Had to Return without Getting Treatment for Doctors Strike in Hospital)। সেখানেই একমাত্র পরিষেবা দেওয়া হচ্ছে।
একথা শুনেই ক্ষোভে ফেটে পড়ে অন্তঃসত্ত্বার পরিবার। তাঁর স্বামীর কথায়, “কোথায় কী হয়েছে, তার জন্য তো আমরা দায়ী নই, সরকারি হাসপাতালে আমরা পরিষেবা পাওয়ার জন্য আসি। চিকিৎসক এমারর্জেন্সিতে ভর্তি করার জন্য বলেছেন, তাই নিয়ে এসেছিলাম কিন্তু হাসপাতালে ভর্তি নিল না” (Pregnant Woman Had to Return without Getting Treatment for Doctors Strike in Hospital)।
আবার চিকিৎসকদের কর্মবিরতির জেরে রোগীর মৃত্যুর খবর মিলেছে অন্যান্য হাসপাতাল থেকে। জানা গিয়েছে, বালুরঘাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসক সময়মত চিকিৎসা না করতে আসায় মৃত্যুর অভিযোগ উঠেছে এক তৃতীয় শ্রেণীর পড়ুয়ার। পরিবারের দাবী, ২ ঘণ্টা দেরিতে আসেন চিকিৎসক। আবার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে চার ঘণ্টা ওপিডিতে অপেক্ষা করেও চিকিৎসকের দেখা মেলেনি। এর ফলে এক যুবকের মৃত্যু হয় বলে অভিযোগ।
শুধু তাই-ই নয়, আজ, মঙ্গলবার সকালে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে আউটডোরে রোগীদের চিকিৎসার জন্য টিকিট দেওয়া হলেও, পরে তা বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। ২০০টি টিকিট দেওয়ার পর আচমকাই কাউন্টার বন্ধ করে দেওয়া হয় অভিযোগ রোগীদের পরিজনদের। তাদের অভিযোগ, সকাল ৯টা নাগাদ কয়েকজন জুনিয়র চিকিৎসক এসে কাউন্টার বন্ধ করে দিতে বলেন। তাতেই গর্জে ওঠেন রোগীর পরিবার। এর জেরে উত্তেজনা ছড়ায় হাসপাতালে (Pregnant Woman Had to Return without Getting Treatment for Doctors Strike in Hospital)।
প্রসঙ্গত, আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে রাজ্যের নানান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্মবিরতির ডাক দিয়েছেন চিকিৎসকরা। জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতিতে। পরিষেবা দিচ্ছেন সিনিয়র চিকিৎসকরা। অনেক হাসপাতালে তো জরুরি পরিষেবাও বন্ধ। এর জেরে রোগীদের হাসপাতালে এসেও ফিরে যেতে হচ্ছে। ফলে তাদের মধ্যে ক্ষোভের পারদ চড়েছে।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার