‘হোয়াইট হাউস’-র অনুসরণ করা ১৯টি ট্যুইটার হ্যান্ডেলের মধ্যে ৬টিই ভারত সম্পর্কিত। তালিকায় নেই অন্য দেশ

বর্তমানে আমেরিকার ‘হোয়াইট হাউস’ সোশ্যাল সাইট ট্যুইটারে মাত্র ১৯টি হ্যান্ডেল অনুসরণ করে, যার মধ্যে ৬টিই ভারত সম্পর্কিত।

বিগত কয়েকমাস ধরেই ভারত এবং আমেরিকার সম্পর্ক সারা বিশ্বের কাছে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। বিগত কয়েক মাসে তিনটি বড় বড় ঘটনা এই দুই দেশের সম্পর্ককে সবার সামনে তুলে ধরেছে সেই তিনটি ঘটনা হলো,

১. হাওডি মোদী (মোদি-র আমেরিকা সফর)
২. নমস্তে ট্রাম্প (ট্রাম্প-এর ভারত সফর)
৩. সম্প্রতি হাইড্রোক্সাইক্লোরোকুইনের রপ্তানিকে কেন্দ্র করে আমেরিকার হুমকি

প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতকে হাইড্রোক্সাইক্লোরোকুইন রপ্তানিকে কেন্দ্র করে বিতর্কের পর বিরোধীরা অভিযোগ করে যে, ভারত সরকার ট্রাম্পের হুমকিতেই হাইড্রোক্সাইক্লোরোকুইন রপ্তানির নিষেধাজ্ঞা শিথিল করে। কিন্তু বিরোধীদের সেই অভিযোগকে মিথ্যে প্রমাণ করে হোয়াইট হাউস-এর শুধুমাত্র ভারতের ৬টি ট্যুইটার হ্যান্ডেল অনুসরণ করাকে ভারত-মার্কিন সরকার-এর বন্ধুত্বের শক্তিকেই স্পষ্ট করছে। হুমকির তিক্ততা অবশ্য এখানে একটুও পরিলক্ষিত হয়নি।

twitter us follow

মার্কিন মুলুক ভারতের যে ৬টি ট্যুইটার আক্যাউন্ট অনুসরণ করে সেগুলো সবকটিই ভারতীয় আমলা বা ভারত সম্পর্কিত মানুষের।

অনুসরণ করা ট্যুইটার আক্যাউন্টগুলি হলো-
প্রধানমন্ত্রীর টুইটার হ্যান্ডল (@NarendraModi)
প্রধানমন্ত্রী অফিস টুইটার হ্যান্ডল (@PMOIndia)
ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের টুইটার অ্যাকাউন্ট (@rashtrapatibhvn)
ভারতে মার্কিন দূতাবাসএর টুইটার অ্যাকাউন্ট (@USAndIndia)
মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় দূতাবাসএর টুইটার অ্যাকাউন্ট(@IndianEmbassyUS)
ভারতে মার্কিন রাষ্ট্রদূতের টুইটার অ্যাকাউন্ট (@USAmbIndia)

twitter us follow new

হোয়াইট হাউস এই ট্যুইটার অ্যাকাউন্টগুলি ছাড়া অন্য কোনও দেশের নেতা বা আমলাকে অনুসরণ করে না। আর বাকি যে অ্যাকাউন্টগুলি অনুসরণ করেন মার্কিন প্রশাসন সেগুলি হলো মার্কিন সরকারের নেতা এবং কর্মকর্তা।

আরও অন্যান্য খবর