করোনার মধ্যেও স্বভাব বদলালো না পাকিস্তানের, জবাবে জঙ্গিদের ঘাঁটি ওড়ালো ভারত। দেখুন ভিডিও

করোনার ত্রাসে কাঁপছে গোটা বিশ্ব। বিশ্বের প্রায় ১৮৫ টি দেশে হু হু করে বেড়েই চলেছে সংক্রমন। মারণ ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়ার উপায় খুঁজতে মরিয়া হয়ে উঠেছে সকলে। তার মধ্যেও নিজেদের স্বভাব বজায় রেখেছে পাকিস্তান। নিজের দেশের সুরক্ষা নিয়ে চিন্তিত না হয়ে পাশের দেশের ক্ষতির চিন্তা করছে তারা। এখনও পর্যন্ত সেখানে করোনার বলি হয়েছে প্রায় ৭০ জন মানুষ। আক্রান্তের সংখ্যাও ৫,০০০ ছাড়িয়েছে। প্রতিদিন এই সংখ্যা বাড়ছে। আর এই সময়েও ভারতে জঙ্গি প্রবেশ করানোর চেষ্টা করছে তারা। এর জন্য কাশ্মীর সীমান্তের ওপারে ২০০ জঙ্গিকে তারা প্রস্তুতও রেখেছিল সেই উদ্দেশ্যে শুক্রবার দুপুর ১টা থেকে লাগাতার সংঘর্ষবিরতি উলঙ্ঘন করে কেরান সেক্টরের ওপার থেকে গোলাগুলি ছুঁড়তে শুরু করে পাকিস্তানের সেনা। পাল্টা জবাব দেয় ভারত। ফলস্বরূপ কয়েকটি জঙ্গি ঘাঁটি ধ্বংস করল ভারত।

শুক্রবার সন্ধ্যায় ড্রোন থেকে তোলা ভারতীয় সেনার এই ঘটনার ভিডিও ট্যুইটারে পোস্ট করে সংবাদসংস্থা এএনআই। শ্রীনগরে থাকা প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র বলেন, ‘শুক্রবার দুপুর ১টা থেকে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে কাশ্মীরের কুপওয়ারা জেলার উরি ও কেরান সেক্টরের ওপার থেকে ক্রমাগত গোলাগুলি ছুঁড়তে থাকে পাকিস্তান। পাল্টা জবাব দিতে শুরু করে ভারতও। এর ফলে সীমান্তের ওপারে থাকা পাকিস্তানের বেশ কয়েকটি জঙ্গিঘাঁটি ধ্বংস হয়।’

ড্রোন থেকে তোলা ভিডিওতে জঙ্গিঘাঁটি ধ্বংসের প্রমাণও মিলেছে। তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিক জানা যায়নি। যদিও ওই এলাকার বাসিন্দাদের ধারণা, এর ফলে সীমান্তের ওপারে অপেক্ষারত অনেক জঙ্গিরই মৃত্যু হয়েছে।

RELATED Articles

Leave a Comment