মোমবাতি জ্বালিয়ে বিপাকে ঝাড়গ্রামের স্বাস্থ্য আধিকারিক।

প্রধানমন্ত্রীর নির্দেশ মতো ৫ই এপ্রিল রাত ৯টায় মোমবাতি জ্বালিয়ে ছিলেন তিনি। আর সেই অপরাধে এবার রাজ্য সরকারের কাছ থেকে শো’কজ নোটিশ হাতে পেলেন ঝাড়গ্রামের এক স্বাস্থ্য আধিকারিক। সম্প্রতি বিজেপি নেতা ও মন্ত্রী বাবুল সুপ্রিয় এমন অভিযোগই করেছেন। ফেসবুক পোস্টে তিনি লেখেন ‘ঝাড়গ্রামের স্বাস্থ্য আধিকারিককে শো’কজ নোটিশ ধরানো হয়েছে প্রধানমন্ত্রীর অনুরোধে মোমবাতি জ্বালানোর জন্য। এতো নিচে কখনও কাউকে নামতে দেখেছেন? ধিক্কার জানানোর ভাষা খুঁজে পাচ্ছিনা’ সেই সঙ্গে তিনি সেই নোটিশের ছবিও প্রকাশ করেন।

কি লেখা আছে সেই নোটিশে? ৫ তারিখ ঝাড়গ্রামের বেলপাহাড়ি গ্রামীণ হাসপাতালের ভেতরে ও বাইরে মোমবাতি প্রজ্জ্বলনের ব্যবস্থা করেন দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য আধিকারিক তীর্থ প্রসাদ চক্রবর্তী। এই মোমবাতির আগুন থেকে যে কোনও রকমের বড় দুর্ঘটনা ঘটতেই পারত বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে ওই নোটিশে। এবং এই ঘটনাকে রাজ্য সরকার মোটেই ভালো চোখে দেখেনি। তাই এবার বিস্তর প্রশ্নের মুখে পড়তে হতে পারে ওই সংশ্লিষ্ট আধিকারিককে।

No photo description available.

বস্তুত গত ৫ই এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর কাছে আবেদন করেছিলেন রাত ৯টা থেকে ৯ মিনিট পর্যন্ত বাড়ির আলো নিভিয়ে মোমবাতি জ্বালানোর জন্য। এবার সেই আবেদন শিরোধার্য করে রাজ্য সরকারের রোষানলে পড়লেন এই সরকারি আধিকারিক।

RELATED Articles

Leave a Comment