কলকাতা মেট্রোয় আত্মহত্যা নতুন কিছু ঘটনা নয়, প্রায়ই ঘটতে দেখা যায়। বেশ কয়েকটি আত্মহত্যার ঘটনার ঘটায় ‘ভুতুড়ে’ তকমাও জুটেছে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের। তবে এবার এক অনন্য ঘটনার সাক্ষী থাকলো কলকাতা মেট্রো। তবে কোন অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই পরিস্থিতি সামাল দেন উপস্থিত নিরাপত্তরক্ষীরা।
বৃহস্পতিবার পার্কস্ট্রিট এবং ময়দান মেট্রো স্টেশনের মাঝখানে ঘটে এই কাণ্ড। সূত্রের খবর, এই দুই স্টেশনের মধ্যিখানের লাইন দিয়ে হাঁটছিলেন এক তরুণী। ময়দান স্টেশন দিয়ে ঢুকে তিনি লাইনে নেমে পড়েছিলেন বলেই জানা যাচ্ছে। সেই তরুণীকে প্রথম দেখতে পায় ডাউন লাইনে যাওয়া এক মোটরম্যান। ওই মোটরম্যানই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়ে জানান দেয়। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয় লাইনের। তার মিনিট পাঁচেকের মধ্যেই লাইন থেকে করা হয় তরুণীকে।
পরবর্তীতে শোনা যায় যে ওই তরুণীর সাথে এক ছেলেও ছিল। যখন আরপিএফ এর জওয়ানরা খবর পেয়ে ছুটে আসে তখন নাকি ওই তরুণীকে ফেলে আচমকাই পালিয়ে যায় ওই ছেলেটি। ছেলেটির খোঁজ চলছে, জানা যায় ছেলেটিও ময়দান স্টেশন থেকেই টিকিট কেটে ভেতরে ঢোকে।
তারপর সেই তরুণীকে নিয়ে আসা হয় পার্কস্ট্রিট থানায়। সেই তরুণী জিজ্ঞাসাবাদের সময় আরপিএফ জওয়ানদের জানিয়েছেন, তিনি কোনওদিন মেট্রোরেল চড়েননি। ওই ছেলেটি তাকে মেট্রোরেল চড়ানোর নাম করে নিয়ে এসেছিল। ওই ছেলেটি তাকে লাইনে নামিয়ে হাঁটতে বলেন বলে জানিয়েছেন ওই তরুণী।
আরও পড়ুনঃ ‘খুনি ডাক্তারদের বিচার চাই…’, বিনা চিকিৎসায় রোগীমৃত্যুর অভিযোগ তুলে চিকিৎসকদের বিরুদ্ধে স্লোগান মুখে মিছিলে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়
এই ঘটনায় স্বাভাবিকভাবেই বেশ কিছুক্ষণের জন্য থমকে যায় মেট্রো পরিষেবা। ওই তরুণীকে উদ্ধার করার জন্য থার্ড লাইনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়া হয়েছিল। ৯টা ১০ থেকে ৯ টা ৩২ মিনিট অবধি বন্ধ ছিল থার্ড লাইনের বিদ্যুৎ সংযোগ। এই ঘটনায় স্বাভাবিকভাবেই মেট্রো নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। এত সিসিটিভি এত নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও কিভাবে ওই দুজন লাইনে নেমে পড়ল সেই প্রশ্ন ও থাকছে।





