আর জি কর হাসপাতালে (R G Kar Hospital) তরুণী চিকিৎসককে ধ’র্ষণ এবং খু’নের ঘটনায় প্রথম থেকেই সরব কাঞ্চন মল্লিকের (Kanchan Mullick) দ্বিতীয় প্রাক্তন স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় (Pinky Banerjee)। নিজের এগারো বছরের সন্তানের হাত ধরে প্রতিবাদ মিছিলেও হেঁটেছেন পিঙ্কি। এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত কিছু না কিছু পোস্ট করেই চলেছেন পিঙ্কি।
এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কে কটাক্ষ করে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে পিঙ্কিকে। এবার পরোক্ষভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে মিম শেয়ার করে প্রশ্নের মুখে পড়লেন তিনি। বুধবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি মিম শেয়ার করেন কাঞ্চন মল্লিকের দ্বিতীয় স্ত্রী। সেই পোস্টে লেখা আছে দেখা যাচ্ছে, ‘ছোটবেলায় আমরা বলতাম ‘পাখি পাকা পেঁপে খায়, কিংবা জলে চুন তাজা, তেলে চুল তাজা… সে সব এখন অতীত। বাজারে এলো নতুন টাং টুইস্টার- ‘সিপি ছাড়া পিসি যেন ছিপি হারা শিশি’, সবাই বলার চেষ্টা করুন’।

এই পোস্টে কয়েকজন মজা লুটলেও অধিকাংশ মানুষই কাঞ্চন মল্লিকের কথা টেনে এনে বিঁধেছেন পিঙ্কিকে। এক ব্যক্তি কমেন্টে লিখেছেন,”আপনার হাসবেন্ড আপনাকে ছেড়ে গেলো এবং তিনি দিদির দল করে বলে আপনি দিদি কে অসন্মান করছেন? হতাশার বহিঃপ্রকাশ আপনার। মনে রাখবেন দিদিও একজন নারী”। অন্য আরেকজন কাঞ্চন মল্লিকের প্রসঙ্গ তুলে কমেন্ট করেছেন, “আগে এক কাজ করুন।। আপনার প্রাক্তন এর কাছে গিয়ে ওনার মাথার ঠিক করেন।। কারণ উনি দলটা-কে নষ্ট করে দিচ্ছেন”।

পূর্বে নবান্ন অভিযান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে প্রশ্ন তোলায় কটাক্ষের শিকার হতে হয়েছিল কাঞ্চন মল্লিকের দ্বিতীয় স্ত্রী পিঙ্কিকে। একটা বড় অংশের মানুষের ধারণা যে প্রাক্তন স্বামী কাঞ্চন মল্লিকের ওপর রাগ থেকেই পিঙ্কি বারবার আক্রমণ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারকে। তখন পিঙ্কি তার উত্তরে জানিয়েছিলেন,”দয়া করে এই ভীষণ সময়ে ফালতু কমেন্ট করবেন না”। তিনি যে তার প্রাক্তন স্বামীর ওপরে রাগ থেকেই যে প্রশ্ন তুলেছেন সরকারের ওপর এই অভিযোগ মানতে একদমই নারাজ পিঙ্কি বন্দ্যোপাধ্যায়।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার