জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, চন্দ্র বৃষ রাশিতে প্রবেশ করেছে। এই তিথিতে তৈরি হয়েছে সিদ্ধি যোগ। অমৃত সিদ্ধি যোগ, রবি যোগ এবং রোহিণী নক্ষত্রর যোগ, এই তিন যোগের জেরে কিছু রাশির জীবনে বিরাট পরিবর্তন হতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ৫ টি রাশির জাতক জাতিকারা বেশি উপকার পাবে।
সেই ৫ রাশি কী কী, দেখে নেওয়া যাক-
বৃশ্চিক রাশি
এই রাশির জাতক-জাতিকাদের জন্য খুব শুভ সময় এসেছে। এই রাশির জাতক জাতিকারা তাঁদের সন্তান বা পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে সুখবর পেতে পারেন। চাকুরিরতরা অবসর উপভোগ করতে পারবেন।
সিংহ রাশি
এই সময়টা এই রাশির জাতক-জাতিকাদের জন্য উপকারী হতে চলেছে। যাঁরা চাকরি খুঁজছেন তাঁরা তাঁদের আগ্রহ অনুযায়ী চাকরির সুযোগ পাবেন। ব্যবসায়ীরা উপকার পাবেন। অন্য ব্যবসায় বিনিয়োগের কথাও ভাবতে পারেন। এই সময় এই রাশির জাতক-জাতিকার উপর মহাদেবের আশীর্বাদ থাকবে। পরিবারের বাকি সদস্যের উন্নতি দেখে মনে শান্তি আসবে।
মীন রাশি
এই রাশির জাতক-জাতিকাদের জন্য সময়টা অনুকূল হতে চলেছে। এরা এই সময় বড় সমস্যা মোকাবিলা করতে সক্ষম হবেন। কাজে অগ্রগতির ভালো সুযোগ থাকবে। চাকরিজীবী ও ব্যবসায়ীরা অনুকূল পরিবেশ পাবেন এরা। যদি ভাগ্য পাশে থাকে তবে সমস্ত উদ্বেগ দূর হবে এই রাশির জাতক-জাতিকাদের।
মিথুন রাশি
এই রাশির জাতক-জাতিকাদের জন্য সময়টি খুবই বিশেষ হতে চলেছে। এই সময় ভগবান মহাদেবের কৃপায় একাধিক উৎস থেকে অর্থ উপার্জনে সফল হবেন এরা। জমা অর্থের পরিমাণ বাড়বে এদের। আসবে মানসিক শান্তি। শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার পথ সুগম হবে। একাগ্রতা বজায় থাকবে এই রাশির জাতক-জাতিকাদের।
ধনু রাশি
এই রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টা ইতিবাচক হতে চলেছে। আকস্মিকভাবে আয়ের অন্য উৎসের সন্ধান পাবেন এরা। এই রাশির জাতক-জাতিকারা যদি বিনিয়োগ করতে চান, মহালক্ষ্মী যোগ থেকে উপকৃত হবেন। ভবিষ্যতে ভালো আয় পাবেন এরা। বাড়ির ছেলেমেয়েদের সঙ্গে ভাল সময় কাটাবেন এই রাশির জাতক-জাতিকারা।






