ছাত্রছাত্রীদের শারদীয়ার বড় উপহার দিলেন মমতা, পুজোর আগেই ১০ হাজার টাকা পাবেন পড়ুয়ারা, বেজায় খুশির হাওয়া পড়ুয়ামহলে

দেবীপক্ষের সূচনা হয়ে গিয়েছে। আজ, শুক্রবার দ্বিতীয়া। দিকে দিয়ে মাতৃবন্দনার শেষ প্রস্তুতি তুঙ্গে। ষষ্ঠীতেই মায়ের বোধন। উমার আরাধনায় মেতে উঠেছে গোটা বাঙালি জাতি। এই সময় একে অপরকে উপহার বিনিময় চলে। এবার রাজ্যের পড়ুয়াদের শারদীয়ার উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জানা গিয়েছে, দুর্গাপুজোর আগেই পড়ুয়াদের অ্যাকাউন্টে ঢুকবে ১০ হাজার টাকা। পুজোর মরশুমে এই টাকা উপহারই বটে। রাজ্যের ১৬ লক্ষ পড়ুয়াকে দেওয়া হবে ১০ হাজার করে টাকা। আজ, শুক্রবার থেকেই সেই টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার। এর জন্য মোট ১৩৩ কোটি ৫৭ লক্ষ ৯০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্যের তরফে, এমনটাই খবর।

এই ১০ হাজার টাকা দেওয়া হচ্ছে পড়ুয়াদের ট্যাব কেনার জন্য। একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা পাবেন এই ১০ হাজার টাকা। আজ, শুক্রবার থেকেই টাকা ঢুকবে পড়ুয়াদের অ্যাকাউন্টে। গত সেপ্টেম্বর মাসেই এই টাকা দেওয়ার কথা ছিল। তবে বন্যা পরিস্থিতির কারণে তা পিছিয়ে যায়। তবে পুজোর আগেই ট্যাবের জন্য সরকার থেকে টাকা পাচ্ছেন পড়ুয়ারা।

রাজ্যের এই প্রকল্পের নাম ‘তরুণের স্বপ্ন’। করোনা পরিস্থিতির সময় যখন স্কুল বন্ধ হয়ে যায়, সেই সময় অনলাইনে চলছিল ক্লাস। তবে গরীব পড়ুয়াদের পক্ষে স্মার্টফোন কিনে স্কুলে ক্লাস করার ক্ষমতা ছিল না। সেই কারণেই ডিজিটাল মাধ্যমের উপর জোর দেওয়ার জন্য ট্যাব কেনার জন্য টাকা দেওয়ার প্রকল্প শুরু করে রাজ্য সরকার। প্রথমে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের এই ট্যাবের টাকা দেওয়া হলে পরে একাদশ স্রেমির পড়ুয়াদেরও এই প্রকল্পের অন্তর্গত করা হয়।

আরও পড়ুনঃ জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির বিরোধিতা করে হাইকোর্টে মামলা, কী জানাল আদালত? কোনও বড় পদক্ষেপ চিকিৎসকদের বিরুদ্ধে? 

প্রসঙ্গত, সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা এই ট্যাবের টাকা পেয়ে থাকে। মাদ্রাসা ও সংখ্যালঘু স্কুলের পড়ুয়াদেরও ট্যাবের জন্য দেওয়া হয় এই ১০ হাজার টাকা।

আরও অন্যান্য খবর