ডুবন্ত অর্থনীতিকে চাঙ্গা করতে উদ্বিগ্ন নির্মলা ছুটলেন প্রধানমন্ত্রীর কাছে।

করোনা ভাইরাসের জেরে বিশ্বজুড়ে চলছে মন্দা। থমকে গেছে অর্থনীতি। লকডাউনের পরে ভারতীয় অর্থনীতির কি হাল হবে তাই নিয়ে চিন্তায় দেশ। উদ্বিগ্ন স্বয়ং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই কারণে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাত্‍ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তিনি দেশের অর্থনীতি নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করেছেন বলে খবর সূত্রের। বর্ধিত লকডাউনে কোন কোন ক্ষেত্রে ছাড় দিয়ে কী ভাবে ডুবন্ত অর্থনীতিকে একটু হলেও চাঙ্গা করা যায়, সেই বিষয়েই দুজনের মধ্যে আলোচনা হয় বলে মনে করা হচ্ছে।

গত মঙ্গলবারই ৩রা মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তবে ধুঁকতে থাকা অর্থনীতিতে কিছুটা প্রান সঞ্চার হতে পারে ২০ এপ্রিলের পর থেকে। ই-কমার্স, গ্রামীণ শিল্প, তথ্যপ্রযুক্তি এবং কৃষিক্ষেত্রকে লকডাউনের বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা সতর্কতা বজায় রেখেও কী ভাবে অর্থনীতিকে দাঁড় করানো যায়, তারই গাইডলাইন নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

RELATED Articles

Leave a Comment