শীঘ্রই মেয়াদ শেষ হচ্ছে চন্দ্রচূড়ের, সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি কে হতে চলেছেন, নাম সুপারিশ ডি ওয়াই চন্দ্রচূড়ের

শীঘ্রই মেয়াদ শেষ হতে চলেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের। দেশের আগামী প্রধান বিচারপতি কে হতে চলেছেন, তা নিয়ে শুরু হয়েছে নানান চর্চা। নিয়ম মেনেই অবসরের আগে নিজের উত্তরসূরির নাম সুপারিশ করেছেন চন্দ্রচূড়। সেই নাম কার হতে পারে, তা নিয়ে বেশ আলোচনা নানান মহলে।

আগামী ১০ নভেম্বর প্রধান বিচারপতি হিসেবে মেয়াদ শেষ হচ্ছে ডি ওয়াই চন্দ্রচূড়ের। দেশের ৫০তম প্রধান বিচারপতি হয়েছিলেন তিনি। নানান গুরুত্বপূর্ণ ঘটনার রায় দিয়েছেন তিনি। এবার বিদায়ের পালা। নিয়ম অনুযায়ী, প্রধান বিচারপতি অবসর নেওয়ার আগে নিজের উত্তরসূরির নাম সুপারিশ করেন কেন্দ্র সরকারের কাছে। কেন্দ্র সরকারের তরফে সেই নামে অনুমোদন দেওয়া হয়।

জানা গিয়েছে, নিজের উত্তরসূরি হিসেবে বিচারপতি সঞ্জীব খান্নার নাম প্রস্তাবিট করেছেন চন্দ্রচূড়। অর্থাৎ ‘সিনিয়র মোস্ট’ বিচারপতি হতে চলেছেন সঞ্জীব খান্না। তবে তিনি এই পদে থাকবেন মাত্র ৬ মাস। কারণ, ২০২৫ সালের ১৩ মে অবসর নেওয়ার কথা সঞ্জীব খান্নার। সঞ্জীব খান্না যদি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হন, তাহলে এই প্রথমবার প্রধান বিচারপতি পদ পাবেন তিনি।

প্রসঙ্গত, চার দশকের বেশি সময় ধরে আইনি পেশার সঙ্গে যুক্ত বিচারপতি সঞ্জীব খান্না। ১৯৮৩ সালে দিল্লির তিস হাজারি আদালতে আইনজীবী হিসেবে প্র্যাকটিস শুরু করেছিলেন তিনি। ২০০৫ সালে দিল্লি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হন। এক বছরের মধ্যেই দিল্লি হাইকোর্টে স্থায়ী বিচারপতি হন সঞ্জীব খান্না। ২০১৯ সালে তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন।

আরও পড়ুনঃ সংসার চলছে না, ঘিরেছে অভাব-অনটন! হাইকোর্টের দ্বারস্থ হলেন আর জি কর কাণ্ডে গ্রেফতার হওয়া সন্দীপ ঘোষ 

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হওয়ার আগে কোনও হাইকোর্টের প্রধান বিচারপতি হন নি সঞ্জীব খান্না। গত পাঁচ বছরে নানান তাৎপর্যপূর্ণ ঘটনার রায় দিয়েছেন তিনি। সেন্ট্রাল ভিস্তা প্রকল্প এর মধ্যে অন্যতম। এছাড়াও রয়েছে সংবিধানের ৩৭০ ধারা বাতিলের বৈধতাকে স্বীকৃতি দেওয়া থেকে শুরু করে ইলেক্ট্রোরাল বন্ড বাতিলের মামলা। তবে তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হলেও মাত্র ৬ মাসের জন্য এই পদে থাকবেন তিনি।

আরও অন্যান্য খবর